শিরোনাম
কৃষকদের সাথে প্রতারণা: পাটগ্রামে ভেজাল ভুট্টা বীজের গোডাউনে সিল, নেপথ্যে আল-আমিন তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে পোস্ট, নিন্দা পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ। 
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

মিশকাতুল জান্নাত সানিকা’ দাখিল পরীক্ষায় গোল্ডেন A+ পেয়েছে 

রিপোটারের নাম / ৭৪৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩

মোহাম্মদ বোরহান উদ্দিন- চট্টগ্রাম মহানগর প্রতিনিধি: মিশকাতুল জান্নাত সানিকা দেশের বৃহত্তর দ্বীনি সংস্থা আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃক সুপরিচালিত চট্টগ্রামের সুনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসা থেকে সদ্য প্রকাশিত মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ সালে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় GPA 5 সহ গোল্ডেন A + পেয়েছে।

জ্ঞাতব্য যে, সে ২০১৭ সালে অনুষ্ঠিত এবতেদায়ি সমাপনীতেও গোল্ডেন A + সহ ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছিল। তাঁর এ অর্জনে সে মহান আল্লাহ তা’আলা ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাশায়েখ- হযরাতের দরবারে শোকরিয়া জ্ঞাপন করেছে। সাথেসাথে জামেয়া মহিলা ফাযিল মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সম্মানিত শিক্ষক-শিক্ষিকামন্ডলী, মা-বাবা, সহপাঠী, আত্মীয় স্বজনসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

উল্লেখ্য যে, সে চট্টগ্রাম হাটহাজারীর কাটিরহাটস্থ হযরত তাহের শাহ এগ্রো প্রোডাক্টসের কর্ণধার, সাবেক ব্যাংক কর্মকর্তা আলহাজ্ব মুহাম্মদ ইউসুফ ও চট্টগ্রাম বালুচরাস্থ কে,সি শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যাপিকা শাহীন আকতার চৌধুরীর কন্যা । চার বোনের মধ্যে সে সবার ছোট।

তার স্বপ্ন সে বিশ্বের প্রাচীন বিদ্যাপীঠ মিশর আল আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চতর পড়াশোনা করা। পড়াশোনা শেষ করে আলেমা হয়ে দ্বীন, মাযহাব-মিল্লাত, সুন্নিয়ত, দেশ-জাতির খেদমত করতে ও ধর্মীয় এবং নারী শিক্ষায় অবদান রাখতে চাই। তাঁর উজ্জ্বল ভবিষ্যতের জন্য সে সকলের কাছে দোয়া প্রার্থী।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;