শিরোনাম
দেশের যুবসমাজকে রাষ্ট্র পুনর্গঠন এবং ডেঙ্গু দমনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী  লালমনিরহাটের পাটগ্রামে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে,একশন এইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব। পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী। স্থায়ী সচিব ছাড়াই দুই বছর, ছাতক পৌরসভার সেবা কতটা স্বাভাবিক?
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

দাঁড়িপাল্লার জোয়ারে নরসিংপুর, চেলা নদীতে ত্রিমাত্রিক সেতুর ঘোষণা-সালাম মাদানীর

রিপোটারের নাম / ৪৮৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

ছাতক ও দোয়ারাবাজার প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে ১১ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী নির্বাচিত হলে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীতে একটি আধুনিক ত্রিমাত্রিক সেতু নির্মাণের ঘোষণা দিয়েছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নরসিংপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে স্থানীয় নরসিংপুর বাজারে আয়োজিত গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। প্রায় দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে অনুষ্ঠিত এই গণমিছিলটি বাজার এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।

সমাবেশে মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে নরসিংপুর বাজারে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা প্রমাণ করে জনগণ পরিবর্তন চায়। ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে ইসলামী রাষ্ট্রব্যবস্থার পথে অগ্রযাত্রা শুরু হবে।

তিনি আরও বলেন, সুনামগঞ্জ-৫ আসনের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার। স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও এ অঞ্চলের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। জনগণের অধিকার হরণ করে কেবল নিজেদের স্বার্থ হাসিল করা হয়েছে, এমন অভিযোগ করে তিনি বলেন, নির্বাচিত হলে ছাতক ও দোয়ারাবাজারে অগ্রাধিকার ভিত্তিতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে।

তার প্রতিশ্রুতির মধ্যে রয়েছে ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় আধুনিক দুটি হাসপাতাল নির্মাণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সব ধরনের দুর্নীতি ও অনিয়ম বন্ধ করে নরসিংপুরকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর এবং জনগণকে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে সকল রাষ্ট্রীয় সেবা নিশ্চিত করা।

নরসিংপুর ইউনিয়ন জামায়াতের আমীর আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে এবং আলাউর রহমান আলাল ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাও. সাদিক সালিম, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা. হারুনুর রশিদ, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল কুদ্দুস এবং সিলেট কোতোয়ালি থানা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস দোয়ারাবাজার উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল খালিক মানিকসহ বিভিন্ন পর্যায়ের প্রায় দুই হাজার নেতাকর্মী।

সমাবেশ চলাকালীন সময়ে নরসিংপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মাহফুজসহ বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল থেকে অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। তারা জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানীর হাতে ধরে দলে যোগ দেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;