পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ- নওগাঁর পোরশায় উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়দের মাঝে সুস্থ সবল ছাগল বিতরণ করা হয়েছে প্রাণি সম্পদ দপ্তর চত্বরে সকাল ৯ টায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাগল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম স্যার এসময় উপস্থিত ছিলেন পোরশা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, উপজেলা ভেটে নারি সার্জেন ডাঃ আজিজ আলী, ডাক্তার মোঃ গোলাপ হোসেন, পল্লী চিকিৎসক (পশু) মোঃ সাহাবুল ইসলাম, আদিবাসী নেতা মিঃ আইচন, অফিস সহকারী মিঃ গোপাল চন্দ্র দাস, সহ সংশ্লিষ্ট অফিসের কর্মচারী বৃন্দ সাংবাদিক বৃন্দ। উল্লেখ্য ২৭০ ব্লাকব্যান্ড জাতের ছাগল বিতরণ করা হয় উপকার ভোগীদের মাঝে।