শিরোনাম
এমআরটি ক্লাবের উদ্যোগে কধুরখীল ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ। ঢাকা কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল ইয়ুখ ইমপ্যাক্ট অ্যান্ড ইনোভেশন সামিট- ২০২৬’ মহেশপুরে আওয়ামী লীগ নেতাকে জিম্মি করে টাকা আদায়: আটক ৩। গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত তালায় “প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হলেন সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান।

রিপোটারের নাম / ৯২৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

 

আন্তর্জাতিক ডেস্ক :

বুধবার ভারতের উত্তর প্রদেশের ঐতিহ্যবাহী তাজমহল খ্যাত আগ্রা শহরে ফাইভ স্টার হোটেল ক্লাকস সিরাজের আন্তর্জাতিক হলরুমে ইন্দো- বাংলা- নেপাল আন্তর্জাতিক মিডিয়া কনকেলেভ-২০২৩ অনুষ্ঠিত হয় ।

এই আন্তর্জাতিক কনফারেন্সে বাংলাদেশ, ভারত ও নেপাল, থেকে প্রায় তিন শতাধিক সাংবাদিক যোগদান করেন। আন্তর্জাতিক এই কনফারেন্সের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-প্রফেসর এস পি সিংহ বাঘিল এস্টেট মিনিস্টার অফ ল’ গভমেন্ট অব ইন্ডিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যোগেন্দ্র উপাধ্যদয় মিনিস্টার অফ এডুকেশন ইউপি গভমেন্ট, শিব মনোহর পান্ডে প্রেসিডেন্ট ইউপি জার্নালি অ্যাসোসিয়েশন , রাজু লামা প্রেসিডেন্ট সার্ক জার্নালিস্ট ফোরাম,

প্রফেসর স্মিতা মিশ্র এক্সিকিউটিভ মেম্বার সার্ক জার্নালিস্ট ফোরাম অনুরুদ্ধ সুধাংশু প্রেসিডেন্ট সার্ক জার্নালিস্ট ফোরাম ইন্ডিয়া চ্যাপ্টার,সহ ভারতের বিভিন্ন রাজ্য থেকে আগত সাংবাদিক নেতা ও সদস্যবৃন্দ।

আন্তর্জাতিক এই কনফারেন্সে মিডিয়ার চ্যালেঞ্জ শীর্ষক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এই আন্তর্জাতিক কনফারেন্সে দক্ষিণ এশিয়ায় বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় অবদান রাখার জন্য বাংলাদেশের তৃণমূল বার্তা সম্পাদক ও প্রকাশক মোঃ আব্দুর রহমান কে আন্তর্জাতিক সম্মাননা প্রদান করা হয়। আব্দুর রহমান আন্তর্জাতিক পর্যায়ে অনেক সভা সেমিনারে অংশগ্রহণ করেন ।তিনি লন্ডন প্রেস ক্লাবের আন্তর্জাতিক ও অনারি মেম্বার। বিদেশের অনেক পত্রিকার বাংলাদেশি প্রতিনিধি হিসেবে কাজ করেন। তিনি দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরামের মহাসচিব হিসেবে কাজ করছেন। অনলাইন সাংবাদিকতা প্রসারে তিনি বিশেষ অবদান রেখে চলেছেনএবং নবীন সাংবাদিকদের আইকন হিসেবে পরিচিতি লাভ করেছে। নবীন সাংবাদিকদের আন্তর্জাতিক বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণের জন্য অগ্রগামী ভূমিকা পালন করছে।

 

উল্লেখ্য,গত ১০-১১ জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল সার্ক আন্তর্জাতিক জার্নালিস্ট কনফারেন্স-২০২৩ তখন বাংলাদেশ থেকে চার সাংবাদিক অংশগ্রহণ করেছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ