শিরোনাম
উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ।  গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরী চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

এম্প্যায়ার হাইটস কমার্শিয়াল সেন্টারের মালিক পক্ষের হাতে হয়রানি ও জিম্মি থেকে বাঁচতে সংবাদ সম্মেলন

রিপোটারের নাম / ২৫৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

 

রেজাউল মোস্তফা , চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : এম্প্যায়ার হাইটস কমার্শিয়াল সেন্টারের মালিক পক্ষ কমার্শিয়াল স্পেসের লিফট সার্ভিস অবৈধভাবে বন্ধ করে উদ্দেশ্যমূলকভাবে সিসি ক্যামেরা নষ্ট করে এবং সিঁড়িতে কলাপসিবল গেট লাগিয়ে তালা বদ্ধ করে ভবনের সকল বাসিন্দাদের জন্য মরণ ফাঁদ তৈরি করে সকলের নিরাপত্তা ঝুঁকিতে ফেলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মারকাযুস সুফফাহ একাডেমি চট্টগ্রামের শিক্ষক অভি অভিভাবক ছাত্র-ছাত্রী এম্প্যায়ার হাইটস কমার্শিয়াল সেন্টারের ভাড়াটিয়াবৃন্দ।

৯ ফেব্রুয়ারি (সোমবার) বিকালে মারকাযুস সুফফাহ একাডেমী চট্টগ্রাম কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদ্রাসার পরিচালক মো. আব্দুল্লাহ।

এ সময় অভিভাবকরা বলেন, আমাদের ছোট ছোট কোমল মতি বাচ্চারা লিফ্ট ছাড়া ৫ম তলায় সিঁড়ি দিয়ে উঠতে অনেক কষ্ট হয়। তাই যত দ্রুত সম্ভব এর প্রতিকার চাই। ভাড়াটিয়ারা বলেন আমাদের সাথে বলেছেন লিফট ব্যাবহার করা যাবে কিন্তু কিছুদিন আগে থেকে লিফট ব্যাবহার করতে দেয়া হচ্ছে না। লিফট ব্যাবহার না করতে দিলে আমরা চতুর্থ তলায় কিভাবে উঠবো।

এম্প্যায়ার হাইটস কমার্শিয়াল সেন্টারের মালিক পক্ষ হতে হয়রানি ও জিম্মি থেকে প্রতিকার ও নিরাপত্তা চেয়ে আমরা মিডিয়ার মাধ্যমে প্রশাসন ও সচেতন মহলের সহযোগিতা কামনা করছি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, জেড এম রাহাত উল্লাহ, নায়েলা হোসাইন, নূর নাহার বেগমসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী অভিভাবক ও এম্প্যায়ার হাইটস কমার্শিয়াল সেন্টারের ভাড়াটিয়ারা।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ