শিরোনাম
চীন বাংলাদেশের অন্যতম ‘বিশ্বস্ত বন্ধু’ : প্রধানমন্ত্রী  ইরান যুদ্ধের কারনে ট্রাম্পের প্রশাসন কংগ্রেসের কাছে অতিরিক্ত  ডলারের বাজেট অনুমোদনের আবেদন জানিয়েছে।  বিএসএফ কর্তৃক পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়া। চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন ব্রাজিলের জার্সিতে মোহনের শুভকামনা বার্তা চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

কলকাতায় দুটি আন্তর্জাতিক সাহিত্য সমাবেশ-২০২৩ অংশগ্রহণ করতে যাচ্ছেন বাংলাদেশের তিন সাংবাদিক । 

রিপোটারের নাম / ৭৫২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

 

 

কলকাতা প্রতিনিধি: অরুণালোক সাহিত্য পরিবার ও দিলীপ রায় ফ্যান্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হবে কলকাতা আন্তর্জাতিক সাহিত্য সমাবেশ-২০২৩

 

আগামী ২৬শে নভেম্বর, ২০২৩ (রবিবার), সকাল ১০:৩০ মিঃ,নলিনী গুহ সভা ঘর, কলকাতা (হেমন্ত বসু ভবন, ৫২/২ বি.বি. গাঙ্গুলী স্ট্রিট, সেন্টাল মেট্রো ১নং গেট ) অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সাহিত্য কনফারেন্স।

 

আন্তর্জাতিক সাহিত্য কনফারেন্সে দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে সাহিত্যিক ,সাংবাদিক ও গুনিজনেরা অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ থেকে অংশগ্রহণ করবেন কলামিস্ট ফোরাম অফ বাংলাদেশের মহাসচিব মীর আব্দুল আলিম, সার্ক জার্নালিস্ট ফোরাম এর মহাসচিব মোঃ আব্দুর রহমান ও এইচটি বাংলা টিভি- র সম্পাদক ইসমাইল হোসেন।

 

এছাড়া ২৫ শে নভেম্বর শনিবার কলকাতা শিয়ালদহ সন্নিকটে, ৫৫ সূর্যসেন স্ট্রিট কৃষ্ণপদ মেমোরিয়াল ট্রাস্ট হলে অনুষ্ঠিত হবে আরেকটি আন্তর্জাতিক সাহিত্য কনফারেন্স।

 

কলকাতা শান্তির যাত্রী বিনোদন ও সাহিত্য পরিবার বৌউলখালী বাউড়িয়া হাওড়া কর্তৃক আয়োজিত এ আন্তর্জাতিক সাহিত্য সমাবেশে ও বাংলাদেশের এ তিন সাংবাদিক সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।

 

আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে সংস্কৃতি আসর, দু’টি যৌথ কাব্য সংকলন প্রকাশ,দশটি একক কাব্যগ্রন্থ প্রকাশ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ