শিরোনাম
অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ফেন্সিডিল আটক।    কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল পাটগ্রাম ছাত্রশিবির ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোরশাকে মাদকমুক্ত করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা চাইলেন ওসি জিয়াউর রহমান। মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে ইউএনও মাহমুদুল হাসান, রোগীদের সেবার মান ও হাসপাতালের পরিবেশ পর্যবেক্ষণ । বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার কি ইংল্যান্ডে ফিরবেন হ্যারি কেইন নতুন রাষ্ট্রপতি আগামীকাল বঙ্গভবনে শপথ নেবেন। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

কাফরুল ও ভাষানটেকে জাকির হোসেন শান্তর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

রিপোটারের নাম / ৩৮১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

 

স্টাফ রিপোর্টার:

ভান্ডারীয়ার গৌরিপুর ইউনিয়ন ০২ নং ওয়ার্ডের খলিলুর রহমান সিপাহীর ছেলে

জাকির হোসেন শান্ত, (৩৭) ঢাকায় কাফরুল ও ভাষানটেক এলাকায় চাঁদাবাজি চালিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। তার চাঁদাবাজির আগ্রাসনে এলাকার সাধারণ মানুষ ভীষণভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছে এবং তাকে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।

এলাকাবাসী বলেন গত কিছুদিন ধরে জাকির হোসেন শান্ত নামের এই ব্যক্তি বিভিন্ন ব্যবসায়ী এবং প্রতিষ্ঠান থেকে চাঁদা দাবি করে আসছে। যদি তার দাবি না মেনে নেয়া হয়, তাহলে তিনি ফোনে প্রাণনাশের হুমকি দেন। এমনকি তিনি নিজের পরিচয় পরিবর্তন করে বিগত সময়ে ফ্যাসিস সরকার আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত ছিল, বর্তমানে সে নিজেকে বিএনপির নেতা হিসেবে দাবি করে চাঁদাবাজি চালাচ্ছে। তার এই পরিচয় পরিবর্তনের মাধ্যমে এলাকাবাসী বিভ্রান্ত হয়ে পড়েছে এবং তিনি স্থানীয় সম্মানিত ব্যক্তিদের সম্মানহানি করার চেষ্টা করছেন।

জানা যায়, জাকির হোসেন শান্তর বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদক এবং ধর্ষণসহ একাধিক গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। ২০১৬ সালে রাজধানী ঢাকার কাফরুল থানায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ সংশোধনী (০৩) এর ৯(০৪)(অ)৩০ ধারা এবং ৩২৩/৩৮০ পেনাল কোডে মামলা দায়ের করা হয়। এছাড়া ২০১৮ সালের ৫ জুলাই ভাষানটেক থানায় তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইন ১৯৯০-এর ১৯(১)এর ৯ (খ)/২৫ ধারায়ও মামলা হয়েছে। এর মাধ্যমে তার অপরাধমূলক কার্যকলাপের একটি স্পষ্ট চিত্র উঠে আসে।

এছাড়া, স্থানীয়দের অভিযোগ, জাকির হোসেন মাদক ব্যবসায় জড়িত সে এলাকার একজন পরিচিত মাদক ব্যবসায়ী । তার অপরাধমূলক কার্যক্রমের কারণে একাধিকবার সে পুলিশি তৎপরতার সম্মুখীন হয়েছে, ।

এলাকাবাসী দাবি করছেন, প্রশাসন যেন দ্রুত জাকির হোসেন শান্ত কে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে এই এলাকার শান্তি বজায় রাখে। তারা মনে করছেন, জাকির হোসেনের মতো একজন অপরাধী এভাবে চাঁদাবাজি করে আসলে এলাকার আইনশৃঙ্খলা আরও বিপর্যস্ত হতে পারে, এবং সেজন্য তারা প্রশাসনের তৎপরতার দিকে নজর দিয়েছেন।

এলাকাবাসীর এই অভিযোগ ও উদ্বেগের প্রেক্ষিতে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেয়া দরকার যাতে এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় এবং কাফরুল ও ভাষানটেকে শান্তি বজায় থাকে।

 

এলাকাবাসী আশা করছেন, প্রশাসন তাদের পাশে দাঁড়িয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এবং অপরাধীদের বিরুদ্ধে সঠিক আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ