শিরোনাম
চট্টগ্রাম চান্দগাঁওয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা ও খাদ্যসামগ্রী বিতরণ জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর নয়; বরং এই কৃতিত্ব দেশের জনগণের : তথ্য ও সম্প্রচারমন্ত্রী পোরশার পুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান কে সংবর্ধনা।  পাটগ্রামে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান। চন্দনাইশের হাশিমপুর ৪ নং ওয়ার্ডে ৫’শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন মনজুর মোরশেদ পরিবেশ রক্ষায় পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের বৃক্ষরোপণ মিরপুর-১১ নম্বরে  দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত পাটগ্রামে চিকিৎসা সেবায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দিন ফাউন্ডেশন পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের প্রধান সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

কুরআনের পক্ষে কথা বলার জন্য মাওলানা মো. জাহাঙ্গীর আলমকে আমরা সংসদে পাঠাতে চাই  : মাওলানা মোতালিব হোসেন বরকতী

রিপোটারের নাম / ৫১৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫

 

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মো. জাহাঙ্গীর আলমকে সংসদে পাঠানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন এর কেন্দ্রীয় সদস্য ও বিশিষ্ট ইসলামীক আলোচক মাওলানা মোতালিব হোসেন বরকতী।

 

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুরে জামায়াতের আঞ্চলিক কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি তার বক্তব্যে তিনি বলেন, “এই দেশের মুসলমানদের আত্মার সম্পর্ক রয়েছে কুরআনের সঙ্গে। কিন্তু আজ সংসদে কুরআনের পক্ষে জোরালো কণ্ঠ শোনা যায় না। ইসলাম, কুরআন ও সুন্নাহর পক্ষে বলিষ্ঠভাবে কথা বলার জন্য আমাদের এমন একজন প্রতিনিধি দরকার, যিনি দ্বীনের গভীর জ্ঞান রাখেন, সাহসিকতার সঙ্গে সত্য কথা বলতে পারেন এবং মানুষের কল্যাণে নিবেদিত।”

 

তিনি আরও বলেন, “মাওলানা মো. জাহাঙ্গীর আলম শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি একজন নির্ভীক আলেম, প্রখর বুদ্ধিদীপ্ত ভাষণে কুরআনের বাণী মানুষের হৃদয়ে পৌঁছে দিতে পারেন। তাঁর পার্লামেন্টে উপস্থিতি মানেই হবে কুরআনের পক্ষে একটি সাহসী কণ্ঠ।”

 

সমাবেশে আরও উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা দক্ষিণ জামায়াতের আমির মাওলানা মোঃ সানাউল্লাহ, সেক্রেটারি মোঃ তাজুল ইসলাম শাহীন, স্থানীয় ওলামা, ইমাম, খতিবগণ এবং সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরা। বক্তারা বলেন, দেশের বর্তমান ক্রান্তিকালে ইসলামপ্রিয় জনতার আকাঙ্ক্ষা পূরণে আলেম প্রতিনিধিদের সংসদে পাঠানো সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।

 

উল্লেখ্য, মাওলানা মো. জাহাঙ্গীর আলম বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোহরদী-বেলাবো (নরসিংদী-৪) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ