শিরোনাম
তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।     নীলফামারীতে বিজিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসায় এক মা সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।  হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা পোরশা উপজেলায় নতুন গাইনী ডাক্তারের যোগদান , রোগীদের পাশে থাকার অঙ্গীকার লালমনিরহাট ও ডিমলায় বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার চুইঝাল ও কাঠ জব্দ
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে আরো ১ জনের মৃত্যু

রিপোটারের নাম / ৯০০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫

স্বাস্থ্য ডেস্ক: চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত আরো ১জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন দুইজন। শনিবার (২১ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

করোনায় মৃত্যু হওয়া ফজিলাতুন্নেছা নামে ওই নারীর বয়স ৭১ বছর। তিনি গত ৩ দিন ধরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ছয় জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ দিন ৬টি ল্যাবে ৭১ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ জনে। এর মধ্যে নগরীতে শনাক্ত হয়েছে ৫৫ জনের, বিভিন্ন উপজেলায় ৭ জনের।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;