শিরোনাম
লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা!
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

চন্দনাইশ গাছবাড়িয়া সাব-রেজিস্ট্রার অফিস পরিবর্তনে ক্ষুব্দ মালিকের সংবাদ সম্মেলন 

রিপোটারের নাম / ৫৫৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: চন্দনাইশ গাছবাড়িয়া সাব-রেজিস্ট্রার অফিস পরিবর্তন করায় ভবন মালিক নুরুল আবছার ক্ষিপ্ত হয়ে কিছু সংখ্যক তার বিল্ডিং-এ ভাড়াটিয়া দলিল লেখকের প্ররোচনায় সংবাদ সম্মেলন করেন। ২৭ জানুয়ারি (শনিবার) সকালে পূর্বের কার্যালয় গাছবাড়িয়া সাব-রেজিস্ট্রার অফিসের জমিদার নুরুল আবছার তাঁর ভবনের নীচ তলায় সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে সাব রেজিস্ট্রারের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতি তুলে ধরেন এবং ১টি জাল দলিল সৃজনে অনৈতিক লাভের মাধ্যমে সহযোগিতার কথা উল্লেখ করলেও এ ব্যাপারে সঠিক তথ্য সাংবাদিকদের নিকট উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন। তাছাড়া তিনি তাঁর ৭ লক্ষ টাকা অফিস ভাড়া বকেয়া, তাঁর ভবন সম্পর্কে মিথ্যা, বানোয়াট, মনগড়া তথ্য দেয়ার বিষয়ে উপস্থিত সাংবাদিকেরা প্রশ্ন করলে তড়িগড়ি করে সংবাদ সম্মেলন শেষ করে দেন। এ সকল বিষয়ে সাব-রেজিস্টার শর্মি পালিত বলেছেন, অফিস স্থানান্তরের ব্যাপারে উধ্বর্তন কর্তৃপক্ষ সরেজমিনে দেখে পদক্ষেপ গ্রহণ করেছেন। অফিস ভাড়া বকেয়া থাকার কথা সত্য নয়। তাছাড়া দলিল সৃজনের ব্যাপারে মিথ্যা তথ্য দিয়ে গোলা পানিতে মাছ স্বীকারের চেষ্টা করেছেন তাঁর ভবন ছেড়ে দেয়ায়। তিনি আরো বলেন, আগামী সপ্তাহে মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন। এমন সময় একটি মহল নতুন অফিসার আসার আগে একটি ঘটনা সামনে এনে প্রভাব বিস্তার করে নিজেদের ফায়দা লুটার অপচেষ্টা চালাচ্ছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ