শিরোনাম
জুলাইয়ের শহীদদের স্মরণে ছাতকে জামায়াতের আলোচনা সভা ও বিশেষ মোনাজাত পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালিত লালমনিরহাটের পাটগ্রামে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে জিআর চাল বিতরণ কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে ‘তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন’-২০২৬ ঢাকায় জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। পোরশায় ব্র্যাকের মাইক্রােফাইন্যান্স কর্মসূচির আয়োজনে ২৭০০ টি বিনা মূল্যে গাছের চারা বিতরণ । চন্দনাইশে সম্পত্তি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ভেনেজুয়েলাকে সহায়তার দিবে ব্রাজিল ও আর্জেন্টিনা।
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

টানা ৮ বছর পর দেশে ফিরছেন বেবী নাজনীন।

রিপোটারের নাম / ৪৪৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

 

এইচটি বাংলা বিনোদন ডেস্ক: সোজা ভাষায় গত ১৬ বছরই দেশছাড়া ছিলেন দেশের অন্যতম সুকণ্ঠী বেবী নাজনীন। মাঝে এক দুবার দেশে এলেও সেটি ছিল পরবাসীর মতো! অভিযোগ আছে, গত ১৬ বছর ধরেই তিনি নানাভাবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন নিজ পেশায়।

অবশেষে টানা ৮ বছর পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন ‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাত এই শিল্পী। বিষয়টি নিশ্চিত করেছেন তারই ছোট ভাই সাংবাদিক এনাম সরকার।

তিনি জানান, ১০ নভেম্বর বেবী নাজনীন দেশে ফিরবেন। এদিন সকাল ১০টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণ করার কথা রয়েছে।

বলা দরকার, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে বাংলাদেশে বেবী নাজনীনের পেশাগত কার্যক্রম বন্ধ হয়ে যায় আওয়ামী লীগ সরকারের শাসনামলের শুরু থেকেই। তবে যুক্তরাষ্ট্র থেকে বিশ্বের বিভিন্ন দেশের অনুষ্ঠানে বেবী নাজনীনের অবস্থান সবসময়ই উজ্জ্বল ছিল। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন তার সংগীত ক্যারিয়ারের মাঝেও দলের সব রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ছিলেন।

চার দশকের সংগীত ক্যারিয়ারে বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত বেবী নাজনীন। আধুনিক সংগীতের সর্বাধিক সংখ্যক একক, দ্বৈত ও মিশ্র অডিও অ্যালবামের শিল্পী তিনি। সংগীত জীবনের শুরু থেকেই অডিও মাধ্যম, বেতার, টেলিভিশন, চলচ্চিত্র এবং দেশ-বিদেশের মঞ্চ মাধ্যম মাতিয়েছেন সমান তালে।

মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে, ওই রংধনু থেকে, পত্রমিতা, এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল, কাল সারা রাত ছিল স্বপনেরও রাত, দু’চোখে ঘুম আসে না তোমাকে দেখার পর, আমার ঘুম ভাঙাইয়া গেলোরে মরার কোকিলে, লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে, প্রিয়তমা, সারা বাংলায় খুঁজি তোমারে, ও বন্ধু তুমি কই কই রে..- এমন অসংখ্য জনপ্রিয় গানের মাধ্যমে বাংলা গানের ইতিহাস সমৃদ্ধ করেছেন উত্তরবঙ্গের দোয়েলখ্যাত এই সংগীত তারকা।


এই ক্যাটাগরির আরো সংবাদ