শিরোনাম
লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা!
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির আহ্বান : মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

রিপোটারের নাম / ৩৮৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

 

চট্টগ্রাম প্রতিনিধি:  চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন এলাকায় কিছু চিহিৃত দুর্বৃত্তের গুলিতে দুইজন নিহত হওয়ার খবরে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতারের আহবান করেছেন ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে নগরীর বায়েজিদ থানার অনন্যা আবাসিক সংলগ্ন নাহার গার্ডেনের সামনে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার নিহত একজনের নাম মো. আনিস (৩৮)। তিনি হাটহাজারীর পশ্চিম কুয়াইশ এলাকার ওসমান আলী মেম্বারের বাড়ির মৃত মো. ইসহাকের ছেলে। অপরজন হলেন মাসুদ কায়ছার (৩২)। তিনি হাটহাজারীর শিকারপুর ইউনিয়নের পশ্চিম কোয়াইশ (বিল্লা বাড়ি) এলাকার মৃত মো. রফিকের ছেলে।

নিহত মাসুদ ও আনিস বায়েজিদ থানার কুয়াইশ নুর মসজিদ এলাকা থেকে হাটহাজারীর দিকে যাচ্ছিলেন। এ সময় কিছু চিহ্নিত দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে আনিস ঘটনাস্থলে মারা যান। মাসুদ দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় হাটহাজারীর সুপারী পাড়া এলাকায় পৌঁছে মারা যান।

এই ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন গভীরভাবে শোকাহত এবং দুঃখ প্রকাশ করেন। তিনি আরো বলেন, কেন এই হত্যাকাণ্ড ঘটেছে, তা সুষ্ঠু তদন্ত মাধ্যমে বের করতে হবে এবং কারা এ ঘটনায় জড়িত তা খুঁজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি।

আমি নির্দ্বিধায় জানাতে চাই কোন অপরাধমূলক ঘটনার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা তার কোন অঙ্গ বা সহযোগী সংগঠনের কেউ জড়িত নয়, যদি কেউ সে মর্মে দাবি করে তা পুরোপুরি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রনোদিত। কোন অপরাধীর দায়িত্ব জাতীয়তাবাদী দল বা তার কোন অঙ্গ বা সহযোগী সংগঠন নিবে না। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের এই ধরণের বিষয়ে জিরো টলারেন্স এর নির্দেশনা দিয়েছেন, যা আমরা প্রতিপালন করতে সদা সচেষ্ট এবং সদা সচেতন।


এই ক্যাটাগরির আরো সংবাদ