শিরোনাম
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ভোটকেন্দ্রে ভোট প্রদান করলেন সেনা প্রধান ওয়াকার-উজ-জামান প্রথমবারের মতো ভোট দিলেন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা। গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শান্তিপূর্ণভাবে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯ আসনে ভোটগ্রহণ শুরু পোরশার ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পেপারসহ ভোট গ্রহণের সরঞ্জাম বিতরণ।  নিশ্ছিদ্র নিরাপত্তায় বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর লড়াইয়ে সুবিধাজনক অবস্থানে মাওলানা এহসানুল হক লালমনিরহাট-১ আসনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন জামায়াত প্রার্থী আমরা একটি অত্যন্ত ভালো, অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রত্যাশা করছি : ইইউ পর্যবেক্ষক প্রধান 
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

প্রাথমিক শিক্ষা কারিকুলাম-২০২৩ বাস্তবায়নে চ্যালেঞ্জ এবং আমাদের করণীয়

রিপোটারের নাম / ৫১৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪

 

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের সেপ্টেম্বরে নতুন শিক্ষাক্রমের রূপরেখাটির নীতিগত অনুমোদন প্রদান করেছিলেন এবং পরবর্তীতে ৩০ মে ২০২২ এই রুপরেখাটিকে চূড়ান্তভাবে অনুমোদন দেয় জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। আধুনিক ও যুগোপযোগী শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করতে প্রণয়ন করা হয় এই রূপরেখা। জীবন ও বাস্তবমুখী শিক্ষার দ্বার উন্মুক্ত হয়েছে এই কারিকুলামের মাধ্যমে যার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন ৯ টি বিষয়। সংশোধন করা হয়েছে বেশকিছু সিদ্ধান্ত। যেমন- দশম শ্রেণীর আগে নেই কোনো পাবলিক পরীক্ষা। উচ্চমাধ্যমিকের আগ পর্যন্ত থাকবেনা বিভাগ ভিত্তিক পড়াশুনা। ষষ্ঠ থেকে দশম পর্যন্ত শিক্ষার্থীরা ১০ টি অভিন্ন বিষয়ে পড়বে। তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা থাকবে না। মূল্যায়ন হবে শিখন প্রক্রিয়ার মাধ্যমে। নতুন শিক্ষাক্রমে শ্রেণিকক্ষে পাঠদান ও সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক ভিত্তিতে সারা বছর ধরে ধারাবাহিক মূল্যায়ন থাকবে। রয়েছে পেশাভিত্তিক শিক্ষা যেন দশম শ্রেণী শেষে প্রত্যেক শিক্ষার্থীর একটি করে পেশায় দক্ষতা তৈরি হয়। সকল শিক্ষার্থীকে সকল ধর্মের বই পড়ানো হবে যা যুগোপযোগী, ধর্মীয় শ্রদ্ধাবোধ তৈরি, অসাম্প্রদায়িক মনোভাব তৈরিতে সহায়তা করবে। এ বছর থেকে প্রাথমিক ও মাধ্যমিকের ৪ টি শ্রেণীতে এটি চালু হচ্ছে। ২০২৭ সাল থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পুরোপুরি এটি বাস্তবায়িত হবে। ইতোমধ্যে, সারাদেশে ৬১ টি স্কুল, কারিগরি ও মাদ্রাসায় পাইলটিং করা হয়েছে। এছাড়াও, ব্লেন্ডেড লার্নিং বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে এই রূপরেখায়।‌ উল্লিখিত শিক্ষা কারিকুলামের সবচেয়ে বড় চ্যালেঞ্জ শিক্ষক সংকট। শিক্ষক ও শিক্ষার্থীর পরিসংখ্যানের দিকে লক্ষ্য করলে দেখা যায়, বাংলাদেশে সরকারি, বেসরকারি কিন্ডারগার্ডেন ও এনজিও পরিচালিত বিদ্যালয়সহ মোট প্রাথমিক বিদ্যালয় আছে ১ লাখ ২৯ হাজার ২৫৮টি এবং শিক্ষার্থী প্রায় ২ কোটি। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬৫ হাজার ৬২০টি, শিক্ষক ৩ লাখ ৫৬ হাজার ৩৬৬ জন এবং শিক্ষার্থী ১ কোটি ৪১ লাখ ৪৪৫ জন। দেখা যায়, সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গড়ে ১ জন শিক্ষকের বিপরীতে ৩৯ জনের মতো শিক্ষার্থী রয়েছে। দেশে ২০ হাজার ৬০০টি মাধ্যমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ১ কোটি ৩ লাখ ৪৯ হাজার ৩২৩ জন এবং শিক্ষক ২ লাখ ৪৬ হাজার ৮৪৫ জন। অর্থাৎ ১ জন শিক্ষকের বিপরীতে শিক্ষার্থী প্রায় ৪২ জন। এছাড়াও ৪ হাজার ৫৫১টি কলেজে মোট শিক্ষার্থী রয়েছে ৪৩ লাখ ৮৫ হাজার ২১০ এবং শিক্ষক ১ লাখ ২৭ হাজার ৭৬৭ জন(ব্যানবেইস)। এছাড়াও বিষয়ভিত্তিক শিক্ষক সংকট তো রয়েছেই। গ্রামের স্কুলগুলোতে এই সংকটটি প্রকট হয়ে দাঁড়াবে। ফলে শহর ও গ্রামে মানসম্মত শিক্ষায় একটা বৈষম্য তৈরি হবে। তাই এটি এড়াতে সকল স্কুলে প্রয়োজন অনুযায়ী বিভাগ ভিত্তিক শিক্ষক নিয়োগের বিষয়টি গুরুত্ব দেওয়া প্রয়োজন। নতুন কারিকুলামের সাথে যুক্ত হয়েছে আইসিটি ও বিজ্ঞানের নিত্য নতুন আবিষ্কার। এর জন্য প্রয়োজন উপযুক্ত প্রাতিষ্ঠানিক অবকাঠামো ও দক্ষ জনবল। তাই প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিশ্চিত করা নতুন কারিকুলামের অন্যতম চ্যালেঞ্জ। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আরও উন্নত ও বাস্তবসম্মত শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নে সবচেয়ে বড় নিয়ামক মানসম্মত বই তৈরি। শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক যদি কারিকুলামের সাথে সংগতিপূর্ণ না হয় তাহলে পুরো পরিকল্পনাই অধরা রয়ে যাবে। তাই নতুন পাঠ্যপুস্তক নির্ধারণ বড় দায়িত্ববোধের জায়গায় এসে দাঁড়িয়েছে। অভিভাবকদের সচেতনতার বিষয়টিও গুরুত্বের সংগে বিবেচনা করতে হবে। কারন নতুন শিক্ষাক্রমের সাথে ছাত্রছাত্রীদের পরিচিত করা ও তাদের উদ্বুদ্ধ করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করবেন অভিভাবকেরাই। তাই অভিভাবকদের নতুন কারিকুলামের ইতিবাচক দিকগুলো সম্পর্কে জানাতে হবে ও সচেতন করতে হবে। ২০৪১ সালে বাংলাদেশ হবে মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক ও তথ্যপ্রযুক্তি নির্ভর। বর্তমান শিক্ষাক্রম বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন প্রজন্মের শিক্ষার্থীগণ মানবিক মানুষ হয়ে তথ্যপ্রযুক্তি নির্ভর বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষমতা অর্জন করবে।

 

মোহাম্মদ শফিকুল ইসলাম

ইউএনও,

গফরগাঁও, ময়মনসিংহ


এই ক্যাটাগরির আরো সংবাদ