শিরোনাম
তালা থানা ছাত্রদলের সেক্রেটারি পদে তরুণ নেতৃত্বের প্রতীক খালিদ হাসান ইমন পোরশায় মাননীয় প্রধান মন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে আর্থিক সহায়তা বিতরণ।  ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলম হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে ২৫ মে সোমবার। ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে পাটগ্রামে গ্রাহকদের মানববন্ধন পোরশায় আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে পশুর হাট। অতন্দ্র প্রহরী প্রশাসন।  দি সানরাইজ আইডিয়াল কেজি এন্ড হাই স্কুলে শিক্ষার্থীদের নিয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর ধর্ষণ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী এবারের বিশ্বকাপ আসরে প্রস্তুতি এবং স্কোয়াড নিয়েও বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী অধিনায়ক। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:১০ অপরাহ্ন

ফারুক ফাউন্ডেশনের প্রাইজমানি ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

রিপোটারের নাম / ৩২২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

 

মোঃ সামছু উদ্দিন লিটন, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় জয়নাল আবেদীন ফারুক ফাউন্ডেশন আয়োজিত প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকালে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে।

ফাউন্ডেশনের সভাপতি মিয়া মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে টুর্নামেন্টের সমন্বয়ক নুর নবী রাজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ থেকে পরপর ৫ বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, সাবেক বিরোধী দলের চীফ হুইপ সাবেক বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সেনবাগ পৌরসভার প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম, টপস্টার গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ, ফারুক ফাউন্ডেশনের চেয়ারম্যান তামান্না ফারুক থীমার ছেলে আয়মান সালমান, নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন,জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী।

উপস্থিত ছিলেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ তদন্ত হযরত আলী মিলন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিন উল্যাহ বিএসসি,ফারুক ফাউন্ডেশনের সদস্য আবুল বাহার, পৌর বিএনপির আহ্বায়ক আবদুল হান্নান লিটন,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল,সহিদ উল্যাহ,নুর নবী বাচ্চু,উপজেলা যুবদলের সাবেক সভাপতি মির্জা মোস্তফা, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সুলতান সালাউদ্দিন লিটন,সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেল।

উক্ত খেলায় সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়ন দলকে ২-০ গোলে পরাজিত করে সেনবাগ উপজেলা ৩নং ডমুরুয়া ইউনিয়ন দল ১লক্ষ ৫০ হাজার টাকা প্রাইজমানি লাভ করে। রানারআপ দল ১লক্ষ টাকার প্রাইজমানি লাভ করে।টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পান ০৫ হাজার টাকার প্রাইজমানি।


এই ক্যাটাগরির আরো সংবাদ