শিরোনাম
কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন সেচ্ছাসেবী সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত সিলেটে সুজন মিয়া গ্রেপ্তার, বালুমহাল নিয়ে আগেও সংবাদ প্রকাশ সাংবাদিক জয়নালকে সাইবার সুরাক্ষা মামলা দিয়ে গ্রেপ্তার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

বন্ধ হওয়া গণমাধ্যম চালু করার সর্বোচ্চ সহযোগিতা চাই!

মোহাম্মদ ইমাদ উদ্দীন / ৬০৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

৩৬ শে জুলাই ০৫ ই আগস্ট স্বৈরশাসক ও জালিম সরকার পতনের পর থেকে  গণমানুষের প্রত্যাশা ছিলো মজলুমের বাকরুদ্ধ কণ্ঠ দিগন্ত টিভি, ইসলামিক টিভি, চ্যানেল ওয়ান  এবং দৈনিক আমার দেশ সহ অতিশীঘ্রই চালু করে দেয়ার। আপসোস! এখনো পর্যন্ত সেই প্রত্যাশার কোন অগ্রগতি নেই।
‘বিগত  সরকার তথা স্বৈরশাসক ও জালিম সরকারের  সহিংসতা নিয়ে অনেক  গণমাধ্যম বিভিন্ন  মিথ্যাচার করতো। তারা সব সময়  স্বৈরশাসক ও জালিম সরকারের চাটুকারিতা করতো। মিডিয়া সঠিক তথ্য তুলে ধরার কোন গণমাধ্যমই ছিলো না। যারা স্বৈরশাসক ও জালিম সরকারের অপকর্মগুলি তুলে ধরার চেষ্টা করতো সেই সব গণমাধ্যমদের গলা টিপে রাখা হতো। কিংবা  ভিন্ন মতাদর্শের গণমাধ্যম হলেই বন্ধ করে দিতো।  দিগন্ত টিভি, ইসলামিক টিভি এবং দৈনিক আমার দেশ পত্রিকা ব্যতিক্রম নয়। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় উপদেষ্টা, সচিব এবং জনসংযোগ কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে দিগন্ত টিভি, ইসলামিক টিভি, এবং দৈনিক আমার দেশ পত্রিকা সহ বন্ধ সকল গণমাধ্যম চালু করে দেয়া এবং সর্বোচ্চ সহযোগিতা করার আহবান জানাচ্ছি।
নিবেদক
মোহাম্মদ ইমাদ উদ্দীন
সদস্য,  চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;