শিরোনাম
জুমার দিনের ফজিলত এবং দোয়া কবুলের বিশেষ সময়। ৬৪টি উপজেলায় ৬৪০ জন তরুণ উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা করে অর্থায়ন দেয়া হবে অর্ধেক থাকবে ব্যাংক ঋণ, বাকি অর্ধেক অনুদান। ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণের লক্ষ্যে ইসলামিক উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি মার্কিন ডলারের ঋণচুক্তি সই করেছে সরকার। পোরশায় উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে ৫৩ তম গ্রীস্মকালীন ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। লিও ক্লাব অব চিটাগং অনির্বাণ’র চার্টার বর্ষ(২০২৬-২৭) এর কমিটি ঘোষণা পোরশায় উৎসব মুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত । পোরশায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত।  চন্দনাইশে শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ কেন্দ্রীয় ইসলাহী ইজতেমা সফল করতে ছাতকে মতবিনিময় সভা আগামী মঙ্গলবার গোবিন্দপুর যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হলো আজিমুশ্শান সুন্নি সম্মেলন
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শোক দিবস পালন

রিপোটারের নাম / ১০৩৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ আগস্ট, ২০২৩

 

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির আয়োজনে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোক সভা ও আলোচনা সভা ঢাকাস্থ নাজনিন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ১২ আগস্ট তারিখে অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি মোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম মহা সম্পাদক মোহাম্মদ জসীম উদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সমিতির নির্বাহী সভাপতি জাহিদুর রহমান বিশ্বাস ও বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মহা সম্পাদক আনোয়ার হোসেন ভুঁঞা। আরো বক্তব্য রাখেন, সিনিয়র সহ সভাপতি জাকারিয়া ভুঁঞা, মন্জু লাল দে, মতিউর রহমান, কামরুল হাসান, সহ সভাপতি মোমিনুল হক, গোলাম মোস্তফা, আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় নেতা এটিএম মনিরুজ্জামান, গুলশান আক্তার, আবুল কালাম পালোয়ানসহ সমিতির কেন্দ্রীয় ও বিভিন্ন জেলার নেতৃবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহ সভাপতি মোমিনুল হক। বক্তাগন জাতির পিতার সুদীর্ঘ বর্নাঢ্য রাজনৈতিক জিবন নিয়ে নাতিদীর্ঘ আলোচনা করেন। সভায় আগামী ৩১ আগস্টের মধ্যে সারাদেশের সাংগঠনিক জেলা ও উপজেলা কমিটি কর্তৃক জাতির পিতার শাহাদাৎ বার্ষিকী আনুষ্ঠানিক ভাবে পালনের জন্য সকল উপজেলা ও জেলা কমিটিকে অনুরোধ জানিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী অক্টোবর ২০২৩ তারিখের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশন সম্পন্ন করার লক্ষ্য ৭ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ