শিরোনাম
যারা জশনে জুলুসের বিরোধিতা করেন, তাদের মানসিক চিকিৎসা করানো উচিত : মোছাইব উদ্দিন বখতিয়ার ভুটানের রাজাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৫০০ টাকা মজুরিসহ ৪ দফা দাবিতে চান্দপুর চা বাগানে মানববন্ধন পোরশায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ১০ কন্যা শিশুকে ৫০০০ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান। অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ফেন্সিডিল আটক।    কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল পাটগ্রাম ছাত্রশিবির ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোরশাকে মাদকমুক্ত করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা চাইলেন ওসি জিয়াউর রহমান। মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে ইউএনও মাহমুদুল হাসান, রোগীদের সেবার মান ও হাসপাতালের পরিবেশ পর্যবেক্ষণ ।
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

বিশ্বের মুসলিম দেশগুলোকে ফিলিস্তিনের মুজাহিদদের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আহবান :বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল 

রিপোটারের নাম / ৪৪৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

 

এইচটি বাংলা ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ১৮ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইসলামিক ওয়ার্ল্ড ইয়ুথ ফোরামের উদ্যোগে ফিলিস্তিন বিষয়ক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগদান করেন। সম্মেলনে তিনি তাঁর বক্তব্যে গাজা ও ফিলিস্তিনের মজলুম, মুজাহিদদের সংগ্রামে বাংলাদেশের মানুষের একাত্মতার কথা ঘোষণা করেন। বিশ্বের মুসলিম দেশগুলোর প্রতি ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের প্রতি সার্বিক সহযোগিতার আহবান জানান।

 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরক্কোর সাবেক প্রধানমন্ত্রী, ফিলিস্তিন, তুরস্ক, ভারত, পাকিস্তান, ইরান, ইরাক, লেবানন, জর্ডান সহ আফ্রিকা ও আরবের বিভিন্ন দেশের উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। বাংলাদেশের প্রতিনিধি দলের সাথে আরও অংশগ্রহণ করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেলে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ইসলামী ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুতাসিম বিল্লাহ।

উল্লেখ্য বিশ্বের অর্ধশতাধিক মুসলিম দেশের প্রায় পাঁচশত প্রতিনিধি তিনদিন ব্যাপী এ সম্মেলনে যোগদান করছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ