শিরোনাম
জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ। 
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

মোবাইল থেকে চোখকে হেফাজত করে কুরআনের দিকে নজর দিয়ার আহবান- মাও. গিয়াস উদ্দীন আত্ব-তাহেরী (মা.জি.আ)

রিপোটারের নাম / ৫২৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

মুহাম্মদ আরফাত হোসেন: ফয়েজিয়া দরবার শরীফ বি-বাড়ীয়ার সাজ্জাদানশীন মুফতি গিয়াস উদ্দীন আত্ব-তাহেরী বলেছেন, সুন্নীয়তের পতাকার কথা যেন বাংলাদেশে নয়, সারা বিশ্বে বলার জন্য কাজ করে যাচ্ছেন। টিকটকের ফাঁদে পড়ে অনেকের ইমান নষ্ট হয়ে যাচ্ছে। সৎ স্বপ্ন, বড় স্বপ্ন, রেসালত, নবুয়ত ও বেলায়ত, চন্দনাইশের মানুষের মাঝে পাওয়া যায়। চন্দনাইশের মানুষ নবী প্রেমিক। সুন্নীয়তের ধার্মিক কিছু কিছু মানুষ সংসদে থাকা দরকার। অন্যথায় ইসলামী শরিয়ত প্রতিষ্টা করা কঠিন হবে। সন্ত্রাস জালাও পোড়াও, পেট্টোল বোমা নিক্ষেপ, বাংলাদেশ থেকে দুর করে ইসলামকে সঠিক পথে পরিচালিত করতে হবে। বিগত দেড় হাজার বছর ধরে যারা ইসলামকে নিয়ে ভুল তথ্য দিচ্ছে তাদেরকে চিহিৃত করতে হবে। বেলায়তের সিঁড়ি হচ্ছেন নবী-রাসূলেরা। বেলায়তের মধ্যদিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। যারা আল্লাহকে ভয় করেছে তারা অলি হয়ে গেছে। মোবাইল থেকে চোখকে হেফাজত করে কুরআনের দিকে নজর দিয়ার আহবান জানান। মুরাকাবা বা মুসাহাদার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে তাঁর বন্ধু হতে পারবে। মা-বাবাকে কষ্ট দাতা, হক নষ্টকারীরা কোনোদিন মোমেন হতে পারবেনা। হি:সার জায়গা পৃথিবী নয়, সৌর্হাদ্যপূর্ণ ভাবের জায়গা হচ্ছে পৃথিবী। প্রধান বক্তা পীরে কামেল মাও. আবুল কাশেম নূরী (মা.জি.আ) বলেছেন, যুবকদেরকে ইসলামের পথ অনুসরণ করে যৌতুকবিহীন বিবাহ সম্পন্ন করতে হবে। ৫ ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে। তাহলে নিজের এবং দেশের কল্যাণ বয়ে আনবে। ২৫ নভেম্বর রাতে রজবীয়া নূরীয়া কমিটি বাংলাদেশ ও আহেলে সুন্নত যুব পরিষদ চন্দনাইশ শাখার উদ্যোগে সুন্নী কনফারেন্স সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। শাহজাদা সৈয়দ মুফতী  আশেকুর রহমান হাফেজ নগরীর সভাপতিত্বে মাহফিলে প্রধান আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় কমিটির মহাসচিব, আনজুমানে রজবীয়া নূরিয়া ট্রাষ্ট্রের প্রেসিডেন্ট পীরে তরিকত আল্লামা আবুল কাশেম নূরী। প্রধান ওয়েজিন ছিলেন, ফয়েজীয়া দরবার শরীফ বি-বাড়ীয়ার সাজ্জাদানশীন মুফতী মাও. গিয়াস উদ্দীন আত্ব- তাহেরী (মা.জি.আ), বিশেষ মেহমান ছিলেন, শাইখ মো. সাইফুল আজম বাবর আজহারী। প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, উদ্বোধক ছিলেন, কেন্দ্রীয় যুবলীগ নেতা মীর মো. মহিউদ্দীন। আহলে সুন্নাত যুব পরিষদ দক্ষিণ জেলার সভাপতি আইয়ুব তাহেরীর সঞ্চালনায় তকরির করেন, শাহাজাদা সৈয়দ মোরশেদুর জ্জামান আমীরী, মাও ওমর ফারুক নঈমী, শাহাজাদা মাও. মো. আবুল ফোরকান হাসেমী, মাও. মাহমুদুল হাসান আনসারী, মাও. আবুল কালাম আজাদ, শাহাজাদা সৈয়দ মুফতী মাও. বোরহান উদ্দীন, শায়ের মো. জানে আলম, মো. ইমরান হোসেন, রবিউল হোসেন দায়েমী, মোবারক আলী রাহাত। বিশেষ অতিথি ছিলেন আ’লীগ নেতা সাখাওয়াত হোসেন শিবলী, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, মো. মাহমুদুল রহমান হাসান আনচারী, মাহফিলের শুরুতে জামেয়া আহমদীয়া সুন্নিয়া মাদ্রাসার ৪ বছরের শিশু মোবারক আলী রাহাত না’তে রাসূল পাঠ করে মাহফিলে আগত মেহমানদের তাক লাগিয়ে দেয়। সব মিলিয়ে  পছন্ড শীতে হাজার হাজার দর্শক শ্রোতা ২ ঘন্টার অধিককাল তকরীর করে সুন্নিয়তের বাস্তবায়নের সকলের আন্তরিকতা, সহযোগিতা করার আহবান জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ

License Activation

Enter your key to unlock the system.

Purchase New License

Don't have a key? Pay and submit the form below.

Amount: 0.00

Request Sent!

Order Submitted Successfully! We will contact you soon.

License Activation

Enter your key to unlock the system.

Purchase New License

Don't have a key? Pay and submit the form below.

Amount: 0.00

Request Sent!

Order Submitted Successfully! We will contact you soon.