শিরোনাম
তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।     নীলফামারীতে বিজিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসায় এক মা সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।  হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা পোরশা উপজেলায় নতুন গাইনী ডাক্তারের যোগদান , রোগীদের পাশে থাকার অঙ্গীকার লালমনিরহাট ও ডিমলায় বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার চুইঝাল ও কাঠ জব্দ
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

সেনবাগে টুংকু আবদুল রহমান মেমোরিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোঃ সামছু উদ্দিন লিটন / ৩৯৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

 

মোঃ সামছু উদ্দিন লিটন, নোয়াখালী  প্রতিনিধি: নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী টুংকু আবদুল রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শরীফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, হারামাইন ডেভলপার্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, নিজসেনবাগ শেখ আবদুস সামাদ ইসলামীয়া দাখিল মাদ্রাসার সভাপতি, শেখ বদরুল হাছান মামুন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল উদ্দিন বি.এসসি’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শরীফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা হোসেন, নান্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (অব.) মো: সাহাব উল্যাহ, সেনবাগ থানার অফিসার ইনচার্জ এস.এম মিজানুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: নুরুজ্জামান, সুরমা ট্রেডিং কর্পোরেশন লিমিটেড এর চেয়ারম্যান মো. ইয়াছিন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ মো. শহীদ উল্যাহ, ৪নং কাদরা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড মেম্বার মো: মামুন।

আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী, হেদায়েত উল্যাহ মিয়াজী, ইউপি সদস্য মো: পলাশ সহ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

পরে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;