শিরোনাম
লালমনিরহাট-১ আসনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন জামায়াত প্রার্থী আমরা একটি অত্যন্ত ভালো, অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রত্যাশা করছি : ইইউ পর্যবেক্ষক প্রধান  এম্প্যায়ার হাইটস কমার্শিয়াল সেন্টারের মালিক পক্ষের হাতে হয়রানি ও জিম্মি থেকে বাঁচতে সংবাদ সম্মেলন ছাতকে হাবিব উল্লাহ হাফিজিয়া মাদ্রাসার ২৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ও পাগড়ি বিতরণ অনুষ্টিত মহেশপুরে পিতার উন্নয়ন মূলক অসমাপ্ত কাজ সম্পূর্ণ ও সুশাসনের অঙ্গীকারে রনির নির্বাচনী জনসভা পোরশা থানা এলাকায় মাইক্রোবাসে সংঘটিত ডাকাতির ঘটনায় এক ডাকাত  গ্রেফতার  পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডাল ট্যাবলেট ও গাজাসহ মাদক ব্যবসায়ী আটক দীর্ঘদিনের নীতিগত ব্যর্থতা ও দুর্নীতিকে  উত্তরণ ঘটিয়ে উৎপাদনমুখী ও জনবান্ধব অর্থনীতি গড়ে তোলা সম্ভব: সাঈদ আল নোমান আরও একটা সাফ জয়ের দারপ্রান্তে বাংলাদেশ নারী ফুটবল দল। পেশাদারিত্বের সঙ্গে ধৈর্য্য ধরে আন্দোলন দমনে কাজ করেছে  ডিএমপি। 
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১১ অপরাহ্ন

এম্প্যায়ার হাইটস কমার্শিয়াল সেন্টারের মালিক পক্ষের হাতে হয়রানি ও জিম্মি থেকে বাঁচতে সংবাদ সম্মেলন

রিপোটারের নাম / ২৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

 

রেজাউল মোস্তফা , চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : এম্প্যায়ার হাইটস কমার্শিয়াল সেন্টারের মালিক পক্ষ কমার্শিয়াল স্পেসের লিফট সার্ভিস অবৈধভাবে বন্ধ করে উদ্দেশ্যমূলকভাবে সিসি ক্যামেরা নষ্ট করে এবং সিঁড়িতে কলাপসিবল গেট লাগিয়ে তালা বদ্ধ করে ভবনের সকল বাসিন্দাদের জন্য মরণ ফাঁদ তৈরি করে সকলের নিরাপত্তা ঝুঁকিতে ফেলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মারকাযুস সুফফাহ একাডেমি চট্টগ্রামের শিক্ষক অভি অভিভাবক ছাত্র-ছাত্রী এম্প্যায়ার হাইটস কমার্শিয়াল সেন্টারের ভাড়াটিয়াবৃন্দ।

৯ ফেব্রুয়ারি (সোমবার) বিকালে মারকাযুস সুফফাহ একাডেমী চট্টগ্রাম কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদ্রাসার পরিচালক মো. আব্দুল্লাহ।

এ সময় অভিভাবকরা বলেন, আমাদের ছোট ছোট কোমল মতি বাচ্চারা লিফ্ট ছাড়া ৫ম তলায় সিঁড়ি দিয়ে উঠতে অনেক কষ্ট হয়। তাই যত দ্রুত সম্ভব এর প্রতিকার চাই। ভাড়াটিয়ারা বলেন আমাদের সাথে বলেছেন লিফট ব্যাবহার করা যাবে কিন্তু কিছুদিন আগে থেকে লিফট ব্যাবহার করতে দেয়া হচ্ছে না। লিফট ব্যাবহার না করতে দিলে আমরা চতুর্থ তলায় কিভাবে উঠবো।

এম্প্যায়ার হাইটস কমার্শিয়াল সেন্টারের মালিক পক্ষ হতে হয়রানি ও জিম্মি থেকে প্রতিকার ও নিরাপত্তা চেয়ে আমরা মিডিয়ার মাধ্যমে প্রশাসন ও সচেতন মহলের সহযোগিতা কামনা করছি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, জেড এম রাহাত উল্লাহ, নায়েলা হোসাইন, নূর নাহার বেগমসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী অভিভাবক ও এম্প্যায়ার হাইটস কমার্শিয়াল সেন্টারের ভাড়াটিয়ারা।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ