শিরোনাম
লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা!
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

চন্দনাইশে সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৩০৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ মার্চ (সোমবার) উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে সাতবাড়ীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। চন্দনাইশ উপজেলা বিএনপি’র সদস্য ও সাতবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মো. জারুল্লাহ’র সভাপতিত্বে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক মীর মো. মহিউদ্দীন ও উপজেলা যুবদল নেতা আজিজুর রহমান (আজিজ)’র যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য ইঞ্জিনিয়ার মো. আমিনুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মাওলানা মোজাহের কাদের। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, মমতাজ মিয়া, মো. ইব্রাহিম, শাহারিয়ার হোসেন ইমরান, আবু ছিদ্দিক, কাসেম, যুবদল নেতা মোক্তার, আবছার, প্রবাসী যুবদল নেতা নাজিম, কৃষক দলের নেতা সাইফুল ইসলাম, যুবদল নেতা মাহবুবুল  আলম, সোহেল প্রমুখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মিলাদ কিয়াম দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ