শিরোনাম
যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ।  গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরী চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

চুনারুঘাটের দেউন্দি চা বাগানে দূর্গা পূজার বোনাস ও এরিয়ার টাকার দাবিতে চা শ্রমিদের বিক্ষোভ ।

রিপোটারের নাম / ৫২৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

 

চুনারুঘাট, হবিগঞ্জ প্রতিনিধিঃ দূর্গা পূজার বোনাস ও এরিয়ার টাকা পরিশোধের দাবিতে দুই ঘন্টা কর্মবিরতি পালন করছেন হবিগঞ্জের চুনারুঘাটের ৩টি চা বাগানের শ্রমিকরা।

বুধবার দুপুর থেকে দেউন্দি চা বাগানের নাট্য মন্দিরে ২ ঘন্টা কর্মবিরতি করে গিলালানী চা বাগান ও রঘুনন্দন চা বাগান সহ ৩ টি চা বাগানে প্রায় ১৪শ’ শ্রমিক। এ সময় সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

শ্রমিক নেতারা জানান- চুনারুঘাটের দেউন্দি, গিলানি ও রঘুনন্দন চা বাগানের শ্রমিকদের ১৯ মাসের এরিয়ার প্রায় ৪২ লাখ টাকা বকেয়া রয়েছে। এছাড়া, দূর্গা পূজার বোনাস জনপ্রতি ৫ হাজার ২০০ টাকা করে প্রায় ৭২ লাখ টাকা পাওনা রয়েছে।

শ্রমিকদের অভিযোগ, দুর্গাপূজার আর মাত্র কয়েকদিন বাকি। মালিকপক্ষ টাকা দেওয়ায় বারবার তারিখ করেও তাদের এরিয়া ও বোনাস পরিশোধ করেনি। গত ২ অক্টোবর মালিক পক্ষ সময় চেয়ে শ্রমিক নেতাদের কাছে একটি চিঠি দেন। দেউন্দি চা বাগানের ম্যানেজিং ডিরেক্টর এম ওয়াহিদুল হক স্বাক্ষরিত চিঠিতে ১০ অক্টোবরের মধ্যে সকল পাওনা পরিশোধ করার কথা ছিল। কিন্তু ১০ অক্টোবরও মালিকপক্ষ টাকা পরিশোধ করেনি।

দেউন্দি চা বাগানের শ্রমিক নিরালা ভৌমিক বলেন, ‘আমরা বারবার শুধু আশার কথা শুনে আসছি। কিন্তু আমাদের টাকা পরিশোধ করছেন না। শুধু বলেন বাগান লোকসানে! তাহলে বাগান লাভে থাকে কখন?’

রঘুনন্দন চা বাগানের শ্রমিক সুশীলা মালা বলেন, ‘সারা বছর কাজ করে আশায় থাকি দূর্গা পূজায় সন্তানদের ভালো কাপড় কিনে দিবো। কিন্তু পূজা আসার আগ মূহুর্তে টাকা নিয়ে টালবাহানা করছেন মালিক পক্ষ। যদি আজকের মধ্যে এর সমাধান না করেন তাহলে আমরা অনিদির্ষ্টকালের জন্য আন্দোলন করে যাবো।’

দেউন্দি চা বাগানের সুজিত্র বাউরি বলেন, ‘দূর্গা পূজাকে সামনে রেখে আমাদের এরিয়া ও বোনাসের টাকা দিয়ে প্রতিমার সাজ-সজ্জা করে থাকি। টাকা না পাওয়ায় এখন পর্যন্ত আমাদের প্রতিমার রংয়ের কাজসহ মন্ডপের সাজ-সজ্জা করতে পারছি না।’

লস্কপুর ভ্যালির সাবেক সাধারণ সম্পাদক মনি শংকর বাউরি বলেন, ‘মালিকের টাল বাাহানা শোনতে শোনতে এখন শ্রমিরা ফুসে উঠেছেন। আজ দুই ঘন্টার কর্মবিরতি পালন শেষে সিদ্ধান্ত হয়েছে দেনা-পাওনা শোধ না হওয়া পর্যন্ত বাগান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।’

দেউন্দি চা বাগানের ম্যানেজার রিয়াজ উদ্দিন বলেন, ‘তাদের দাবি সবই সঠিক। কিন্তু চা বাগানের উৎপাদন খারাপ, মার্কেট খারাপ থাকায় আয়ের উৎস কম থাকাই যার ফলে টাকা যথাসময় দেয়া সম্ভব হচ্ছে না। কর্তৃপক্ষ ধাপে ধাপে টাকা পরিশোধ করতে চাচ্ছে।’

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ