শিরোনাম
চট্টগ্রামের সীতাকুণ্ডে  বিষাক্ত গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায়  নয়জনের মৃত্যু আহত ৩০ শ্রমিক পোরশায় কারিতাসের জলবায়ুর বিরুপ প্রভাব প্রতিরোধে স্থানীয় উদ্যেগ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।  জীবন্ত শিশুর মাথায় ছাদ নেই, অথচ রাষ্ট্রের কোটি টাকা ইট পাথরের স্থাপনায় — এ কেমন অগ্রাধিকার? হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদ সদস্যদের বৈঠক ডেকেছে ইসি। সচিব পদে রদবদল । পোরশায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১, ২০০ পিস ট্যাপন্টোডল মাদক ট্যাবলেট জব্দ।  নওগাঁর পোরশায় ৭ মাসে ১৯ জনের অপমৃত্যু, বেশ কিছু আত্মহত্যা।  ডিএমপি পুলিশের সাত কর্মকর্তার রদবদল। শেখ হাসিনাকে ও হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের প্রতি অনুরোধ।
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

ছাতক উপজেলা ও পৌর শাখা খেলাফত মজলিস নেতৃবৃন্দের পূজাঁ মন্ডপ পরিদর্শন

ছাতক প্রতিনিধি / ৪৭৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতক উপজেলা ও পৌর শাখা খেলাফত মজলিস নেতৃবৃন্দ পূজাঁ মন্ডপ পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার বিকেলে শহরের কালি বাড়ি ও মন্ডলী ভোগ স্থ চৈতন্য সংঘ মন্ডপ গুলো পরিদর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল হাসনাত, পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা জহির আহমদ, সাধারণ সম্পাদক কেএম সোলাইমান তালুকদার, উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা আব্দুল হাই, প্রশিক্ষন সম্পাদক ইমাম উদ্দিন, পৌর খেলাফত মজলিস সহসাধারণ সম্পাদক হাফিজ সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল আমিন, বায়তুল মাল সম্পাদক মাওলানা আছাদ আহমদ, প্রশিক্ষন সম্পাদক হাফিজ মাওলানা উমায়রুল ইসলাম লস্কর, প্রচার সম্পাদক আব্দুল হামিদ। মন্ডপ গুলোর পক্ষে উপস্থিত ছিলেন চৈতন্য সংঘ পূজাঁ উদযাপন কমিটির সভাপতি হরি ঘোষ,সাধারণ সম্পাদক দেব ব্রত দাস,দিলীপ চৌধুরী, লিটন ঘোষ। কালি বাড়ি পূজা উদযাপন কমিটির সভাপতি অরুণ দাস,সাধারণ সম্পাদক বিজয় রায়,শিক্ষক নিত্য রঞ্জন দাস নিতাই,দিপক মালাকার,মিশন চন্দ মিশু প্রমূখ।পরিদর্শন শেষে উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল হাসনাত বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে  সনাতন ধর্মাবলম্বী দের দূর্গাপূজায় সকলের উপস্থিতি ও নির্ভিগ্নে পূজা উদযাপনে সহযোগিতা করা আমাদের সকলের দায়িত্ব। পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা জহির আহমদ বলেন সুদীর্ঘ কাল থেকে আমরা  হিন্দু মুসলিম সকলের অংশ গ্রহনে দুর্গা পূজা উদযাপন করে আসছি। এবছর কোন অশুভ শক্তি কিছুই করতে পারবেনা আমরা সকলে সচেতন থাকলে। যে কোন অপ্রীতি কর ঘটনা প্রতিহত করতে আমরা ঐক্যবদ্ধ রয়েছি।


এই ক্যাটাগরির আরো সংবাদ