শিরোনাম
চট্টগ্রামের বন্যাকবলিত স্থানে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী । শতাধিক মানুষের মাঝে গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের বিনামূল্যে চশমা বিতরণ।  পাটগ্রামে শালিসী বৈঠককে কেন্দ্র করে বিএনপি নেতার মারধরের জেরে বিষপানে যুবকের আত্মহত্যার অভিযোগ নওগাঁর পোরশায় মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া সমাজকল্যাণ পরিষদ কর্তৃক চেক বিতরণ।  এনসিপি গাড়িবহরে হামলার ঘটনায় আসামিদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর। দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বেনজীর আহমেদ , ইউরোপের যাওয়ার চেষ্টা। দহগ্রামে শিক্ষকের দাবীতে রাস্তা অবরোধ করে তৃতীয় দিনের মত ক্লাস বর্জন শিক্ষার্থীদের  পাটগ্রামে ধরলা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি হাসান রাজিব প্রধান হৃদয়ের ডাকের উদ্যোগে কর্ণফুলীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত লালমনিরহাটে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহবান করার দাবীতে জামায়াতের গণ মিছিল
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে – সরদার বকুল

রিপোটারের নাম / ৪৬৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫

 

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: “ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে”—এমন জোরালো আহ্বান জানিয়েছেন বিএনপির নরসিংদীর মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক ও নরসিংদী-০৪ (মনোহরদী-বেলাব) আসনের সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল। শুক্রবার (৩০ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

 

সরদার বকুল বলেন, “বর্তমান সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশে একদলীয় শাসন চাপিয়ে দিয়েছে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে—এবং তা ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করতে হবে। সময়ের অপচয় করলে জনগণ রাস্তায় নামতে বাধ্য হবে।”

 

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দুলন।

 

বক্তারা শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, আদর্শ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে শহীদ জিয়ার আদর্শই একমাত্র পথনির্দেশক।

 

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতে শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ