শিরোনাম
দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী।
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

দুর্গাপূজা নিয়ে নিরাপত্তা শঙ্কা নেই ,তবুও আমরা সতর্ক থাকতে চাই: আইজিপি

রিপোটারের নাম / ৩৮২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

 

এইচটি বাংলা ডেস্ক: ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ ময়নুল ইসলাম এনডিসি বলেছেন, দুর্গাপূজা নিয়ে সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা শঙ্কা নেই, তবুও আমরা সতর্ক থাকতে চাই। দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ অপতৎপরতা চালানোর চেষ্টা করলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আইজিপি আজ সোমবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।

 

তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা উৎসাহ উদ্দীপনার সাথে উৎসবমুখর পরিবেশে উদযাপনে লক্ষ্যে পরিপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

আইজিপি বলেন, দেশে আইন-শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী মোতায়েন রয়েছে। এছাড়া, র‍্যাব, আনসার, সীমান্ত এলাকায় বিজিবি, উপকূলীয় এলাকায় কোস্ট গার্ড, নৌ অঞ্চলে নৌ পুলিশ, হাইওয়েতে হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করছে।

 

পুলিশ প্রধান বলেন, গুজব প্রতিরোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে। এছাড়া, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারেও (এনটিএমসি) ব্যবস্থা রয়েছে।

 

তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে পুলিশ হেডকোয়ার্টার্স এবং জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। তিনি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ তথ্য প্রদানের অনুরোধ জানিয়েছেন।

 

আইজিপি আশা প্রকাশ করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপিত হবে।

 

অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, দেশে জঙ্গি তৎপরতার কোন সুযোগ নেই। বর্তমানে যেসব জঙ্গি ও অপরাধী জামিনে রয়েছে তাদের ওপর পুলিশের নজরদারি অব্যাহত আছে।

 

এ সময় ডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসান, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ