শিরোনাম
যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ।  গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরী চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

নতুন সাজে সজ্জিত সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমী

রিপোটারের নাম / ৪৮৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫

 

মোঃ সামছু উদ্দিন লিটন, নোয়াখালী প্রতিনিধি :  নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৫ নং অর্জুনতলা ইউনিয়নের সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমীর অভিভাবক সমাবেশ ও নতুন সাজে সজ্জিত একাডেমীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে রোববার একাডেমীর মিলনায়তনে। রুহুল আমিন স্মৃতি একাডেমির সিইও মোঃ আবদুস ছাত্তার সাহেবের সভাপতিত্বে,একাডেমির শিক্ষক মোঃ সোহরাব হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমীর প্রধান পৃষ্ঠ পোষক সৈয়দ রুহুল আমিন একাডেমী ও টপ ষ্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হারুন এমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এসএফ গ্রুপের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট নারী উদ্যোক্তা সৈয়দা সাজেদা রশীদ শেলী। ছিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, সমাজসেবী অভিভাবক সদস্য আবু ইউসুপ মজুমদার, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারন সম্পাদক জাকির হোসেন, সমাজসেবী মির্জা সোলেমান, হোসেন শহিদ সরওয়াদী, হারুনুর রশিদ, কুতুব উদ্দিন পাটোয়ারি, আবদুল জব্বার।
পরে শিক্ষার্থীদের মাঝে পোষাক বিতরন করেন অতিথিবৃন্দ।

উদ্বোধনের আকর্ষণ সমূহ:

আধুনিকতার ছোঁয়ায় নির্মিত সুসজ্জিত স্কুল ভবন।
ছাত্র-ছাত্রীদের জন্য সম্পূর্ণ ফ্রি স্কুল ড্রেস।
চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কম্পিউটার শিক্ষা।
প্লে থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য মক্তব শিক্ষা।
শিশুদের মানসিক বিকাশে কিডস এন্টারটেইনমেন্ট ও প্লে-জোন।
অভিভাবকদের জন্য টিভি ও পত্রিকা সহ আরামদায়ক ওয়েটিং রুম।
সিসিটিভি ক্যামেরায় স্কুলের কার্যক্রমের নিরবিচ্ছিন্ন পর্যবেক্ষণ।
সিইও স্যারের জন্য নির্ধারিত সুসজ্জিত অফিস কক্ষ।
শিক্ষক-শিক্ষার্থীদের জন্য *সুরক্ষিত সাইকেল পার্কিং সুবিধা।


এই ক্যাটাগরির আরো সংবাদ