শিরোনাম
ঢাকায় জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। পোরশায় ব্র্যাকের মাইক্রােফাইন্যান্স কর্মসূচির আয়োজনে ২৭০০ টি বিনা মূল্যে গাছের চারা বিতরণ । চন্দনাইশে সম্পত্তি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ভেনেজুয়েলাকে সহায়তার দিবে ব্রাজিল ও আর্জেন্টিনা। চীন বাংলাদেশের অন্যতম ‘বিশ্বস্ত বন্ধু’ : প্রধানমন্ত্রী  ইরান যুদ্ধের কারনে ট্রাম্পের প্রশাসন কংগ্রেসের কাছে অতিরিক্ত  ডলারের বাজেট অনুমোদনের আবেদন জানিয়েছে।  বিএসএফ কর্তৃক পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়া। চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬

রিপোটারের নাম / ১৯৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইসলামী আদর্শ বিদ্যা নিকেতনের সাবেক স্টুডেন্টদের নিয়ে প্রথমবারের মতো শর্ট পিচ(টি-১০) সিজন-১ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে অত্র প্রতিষ্ঠানের ২০১৬ ব্যাচের মো:সাঈদ আনোয়ার খোকন ও ২০২০ ব্যাচের মো: আরমান হোসেন।

ঈদের পরের দিন ২৯ তারিখ শুরু হয় টুর্নামেন্ট -টি । টুর্নামেন্ট -এ মোট ১৫ টি দলের অংশগ্রহণ শেষে সেমি ফাইনালে ফ্যালকন-১৪ বনাম সিজ্জিল-১৭,ব্যাকবেঞ্চার -১৮ বনাম হেলিকপ্টার -২৬ অংশগ্রহণ করে,সিজ্জিল-১৭ ও হেলিকপ্টার -২৬ ফাইনালে উঠে।

শনিবার রাত ১১ টায় পাটগ্রাম ইসলামি আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় মাঠে টসে হেরে ব্যাটিং করতে নামে হেলিকপ্টার ২৬। টিম হেলিকপ্টার -২৬ নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৬১ রানে টার্গেট দেয়। ২৬ ব্যাচের সুমন্ত ব্যাট হাতে দুর্দান্ত‌ পারফর্ম করেছিল।

জবাবে টিম সিজ্জিল -১৭ , ৬১ রানের তাড়া করতে নেমে তারজিদের দুর্দান্ত বোলিংয়ে সিজ্জিল -১৭, ৫৪ রানে গুটিয়ে যায়। ফলাফলে হেলিকপ্টার- ২৬, ৭ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়।

ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় হেলিকপ্টার-২৬ এর তারজিদ। প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় (সর্বোচ্চ রান সংগ্রাহক) সিজ্জিল -১৭ এর সাওম।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ