শিরোনাম
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে পোস্ট, নিন্দা পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা।
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

শিক্ষানুরাগী হিসেবে  বিশেষ অবদানের জন্য শামসুর রহমান বেলালের শেরে -বাংলা পদক লাভ

লুৎফুর রহমান শাওন, ব্যুরো চীফ, সিলেটঃ / ৫০১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতক উপজেলার চরবাড়ুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ শামসুর রহমান বেলালের শেরে- বাংলা  পদক  লাভ।হিউম্যান রাইটর্স কালচারাল সোসাইটির উদ্যোগে রাজ রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের ভি আই  পি অডিটোরিয়ামে মঙ্গলবার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের   মৃত্যু বার্ষিকী উপলক্ষে  আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ধর্ম ও পানি সম্পদ মন্ত্রনালয়ের সাবেক মন্ত্রী  এম নাজিম উদ্দিন আল-আজাদের হাত থেকে শেরে-বাংলা
পদক গ্রহন করেন শামসুর রহমান বেলাল । শিক্ষানুরাগী হিসেবে  বিশেষ অবদান রাখায় হিউম্যান রাইটস কালচারাল সোসাইটি  খোঁজে বের করে শামসুর রহমান বেলাল  কে এ পদক দেয়া হয়। অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির চেয়ারম্যান এডভোকেট সাইদুল হক সাইদ স্বাগত বক্তব্য রাখেন পরিষদের প্রতিষ্টাতা সভাপতি হোসেন রব্বানী । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধাএডভোকেট রফিকুল ইসলাম মাসুম, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের লেকচারার হামিদা খানম, গীতিকার গোলাম কিবরিয়া,লায়ন জেবিন সুলতানা কান্তা, , শিক্ষক আশরাফুল আলম। মানবাধিকার কর্মি মঞ্জুর হোসেন ইশার পরিচালনায় ও গবেষণা পরিষদের উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ নজরুল ইসলাম তমিজীর  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের নানা বিষয়ের উপর অবদান রাখায় গুনীজনদের হাতে শেরে -বাংলা পদক তুলে দেওয়া হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;