শিরোনাম
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে পোস্ট, নিন্দা পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা।
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

উত্তর সুরমা আজমত আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন শীর্ষক উদ্বুদ্ধকরন কর্মশালা অনুষ্ঠিত

লুৎফুর রহমান শাওন, ব্যুরো চীফ, সিলেটঃ / ৫৭৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

লুৎফুর রহমান শাওন, ব্যুরো চীফ, সিলেটঃ

সুনামগঞ্জের ছাতকে উত্তর সুরমা আজমত আলী উচ্চ বিদ্যালয় এর উদ্যোগে রবিবার (১১ আগস্ট) প্রতিষ্ঠানের হলরুমে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন শীর্ষক উদ্বুদ্ধকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি ফরিদ আহমদ, দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি হওয়ার পর গত ৬ আগস্ট বাংলাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম শুরু হয়। দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় বিগত দিনের লেখাপড়ার সার্বিক ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সামনের দিনগুলোতে শিক্ষার্থীদের পড়াশুনার প্রতি গভীর আগ্রহ সৃষ্টি করার জন্য প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান করেন। ।

প্রতিষ্ঠানের সভাপতি ফরিদ আহমদ সমাপনী বক্তব্য দীর্ঘ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি দিন দিন খারাপের দিকে ধাবিত হয়েছিল, দুর্নীতিতে দেশের প্রতিটি সেক্টর নিমজ্জিত ছিল, ঠিক সেই সময়ে ছাত্র সমাজের বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাংলাদেশের একটি কালো অধ্যায়ের অবসান ঘটে।

পড়াশুনা করার মাধ্যমে সকল ছাত্রদেরকে দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার জন্য তিনি আহ্বান জানান।
আরো বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের শিক্ষকগণ, সৌদি আরব প্রবাসী গোদাবাড়ি গ্রামের কৃতি সন্তান রফিক আহমদ এবং ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;