শিরোনাম
ব্রাজিলের জার্সিতে মোহনের শুভকামনা বার্তা চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

মনোহরদী (উত্তর) জামায়াতের ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৩৫৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫

 

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী : বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলার মনোহরদী উপজেলা (উত্তর) সাংগঠনিক থানা শাখার উদ্যোগে ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে এক বর্ধিত সম্মেলন আজ (১২ এপ্রিল) সোমবার উপজেলার সাগরদী এল কে উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিকাল ৩:৩০ মিনিটে অনুষ্ঠিত হয়।

 

মনোহরদী (উত্তর) সেক্রেটারী মাওলানা মনির উদ্দিন আল-আজহারীর সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন মনোহরদী (উত্তর) জামায়াতের আমির মাওলানা মোঃ ইকবাল হোসাইন।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, মনোহরদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, নরসিংদী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, “আদর্শিক নেতৃত্ব গড়ে তুলতে হলে তৃণমূলের প্রতিটি কর্মীকে সচেতন ও দক্ষ করে গড়ে তুলতে হবে। যারা মানুষের পাশে থাকে, তারাই সংগঠনের প্রকৃত প্রাণ। রাজপথের সংগ্রামে ও মূল্যবোধের প্রচারে সবাইকে এক কাতারে আসতে হবে।”

 

বিশেষ অতিথির বক্তব্যে মনোহরদী (উত্তর) জামায়াতের সহকারী আমির মাওলানা মো: সানাউল্লাহ বলেন, “সাংগঠনিক কাঠামো শুধু নামের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, কার্যক্রমের মাধ্যমে তার প্রাণপ্রবাহ জারি রাখতে হবে। ওয়ার্ড ভিত্তিক কার্যক্রমের মধ্যেই ভবিষ্যতের নেতৃত্ব তৈরি হয়।”

 

সম্মেলনের সভাপতি মাওলানা ইকবাল হোসাইন বলেন, “আমরা যদি সময়ের গুরুত্ব না বুঝি, তাহলে দাওয়াহর কাজ থমকে যাবে। সময়ের কাজ সময়ে করতে না পারলে নেতৃত্বের উপর আস্থা নষ্ট হয়। আজকের সম্মেলন আমাদের নতুন দায়িত্বের কথা মনে করিয়ে দিল।”

 

সম্মেলনে মনোহরদী উত্তরের ৬টি ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিগণসহ ইউনিয়ন দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ