শিরোনাম
যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর-শ্বাসরোধের অভিযোগ, স্বামী গ্রেপ্তার দক্ষিণ কোরিয়া খাদ্যবর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করছে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু। নওগাঁর পোরশায় ১০ কেজি গাজা সহ তিন জন বড় মাদক কারবারী গ্রেফতার।  পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় ডিসপ্লে আটক করল বিজিবি চট্টগ্রাম বন্দর যানজট নিরসনে সিসিটি ২ নম্বর গেট ১০০ ফুট ভিতরে সরানোর দাবিতে মোহাম্মদ শাহজাহানের প্রতীকী অবস্থান পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।  বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত।  তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

মনোহরদীতে দিনব্যাপী কৃষকদের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ।

রিপোটারের নাম / ৩৮৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

 

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর মনোহরদীতে কৃষকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন” ও “এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় এ কংগ্রেসের আয়োজন করে মনোহরদী উপজেলা কৃষি অফিস।

 

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল হাই।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীম আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজহারুল হক মজুমদার, উপজেলা সমবায় কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শামীম, দারিদ্র বিমোচন কর্মকর্তা শামসুন্নাহার আকন্দ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা গোলাপ মিয়া এবং তথ্যসেবা কর্মকর্তা মাধুবীসহ উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।

 

কংগ্রেসে উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে পিএফএস ও নন-পিএফএস সদস্য, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

 

সভায় উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার জানান, কৃষকদের আধুনিক প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক চাষাবাদে উদ্বুদ্ধ করতে মনোহরদীতে ইতোমধ্যে ৯টি কৃষক পার্টনার স্কুল (Farmer Field School) গঠন করা হয়েছে। প্রতিটি স্কুলে ২৫ জন করে কৃষক সদস্য রয়েছেন। এসব স্কুলে কৃষকদের মাঝে ফল ও সবজি উৎপাদনে মানসম্মত পদ্ধতি, উচ্চফলনশীল ধানের জাত উন্নয়ন, কৃষি উদ্যোক্তা তৈরিসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

 

উল্লেখ্য, এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় কৃষকদের আত্মনির্ভরশীল করে তোলা ও কৃষিখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;