শিরোনাম
যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর-শ্বাসরোধের অভিযোগ, স্বামী গ্রেপ্তার দক্ষিণ কোরিয়া খাদ্যবর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করছে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু। নওগাঁর পোরশায় ১০ কেজি গাজা সহ তিন জন বড় মাদক কারবারী গ্রেফতার।  পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় ডিসপ্লে আটক করল বিজিবি চট্টগ্রাম বন্দর যানজট নিরসনে সিসিটি ২ নম্বর গেট ১০০ ফুট ভিতরে সরানোর দাবিতে মোহাম্মদ শাহজাহানের প্রতীকী অবস্থান পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।  বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত।  তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

নরসিংদী-০৪ আসনে ইসলামী আন্দোলনের হোন্ডা শোডাউনে চমক

রিপোটারের নাম / ৬২৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

 

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী প্রতিনিধি:  নরসিংদী-০৪ (মনোহরদী-বেলাব) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ এক অভাবনীয় মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেছে, যা এলাকাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। দলটির প্রার্থী ও মনোহরদী উপজেলা আমির অধ্যক্ষ মাওলানা মো. ছাইফুল্লাহ প্রধানের নেতৃত্বে আয়োজিত এ “হোন্ডা শোডাউন” নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে।

হাজারো মোটরসাইকেল আর মিছিলের গর্জনে মুখর হয়ে ওঠে মনোহরদীর প্রধান সড়কগুলো। শোভাযাত্রাটি মনোহরদী পৌর এলাকার হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে মমোহরদী-বেলাব এর মেইন সড়কগুলো প্রদক্ষিণ করে। সড়কের দুই পাশজুড়ে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ শোভাযাত্রাকে অভিবাদন জানান।

অধ্যক্ষ ছাইফুল্লাহ প্রধান বলেন, “জনগণ আজ পরিবর্তনের প্রত্যাশায়। তারা শান্তি, ন্যায় এবং ইসলামি মূল্যবোধভিত্তিক নেতৃত্ব চায়। হাতপাখা প্রতীক সেই প্রত্যাশার প্রতীক হয়ে উঠছে।”

শোভাযাত্রায় ইসলামী আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মীরা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলেন পুরো পথ। সাধারণ মানুষ, তরুণ প্রজন্ম ও বিভিন্ন ইসলামি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইসলামী আন্দোলনের এই শক্তিশালী মাঠে নামা নরসিংদী-০৪ আসনের নির্বাচনী লড়াইয়ে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। অনেকেই মনে করছেন, এবার ‘হাতপাখা’ প্রতীক হতে পারে বড় চমক।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;