শিরোনাম
যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর-শ্বাসরোধের অভিযোগ, স্বামী গ্রেপ্তার দক্ষিণ কোরিয়া খাদ্যবর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করছে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু। নওগাঁর পোরশায় ১০ কেজি গাজা সহ তিন জন বড় মাদক কারবারী গ্রেফতার।  পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় ডিসপ্লে আটক করল বিজিবি চট্টগ্রাম বন্দর যানজট নিরসনে সিসিটি ২ নম্বর গেট ১০০ ফুট ভিতরে সরানোর দাবিতে মোহাম্মদ শাহজাহানের প্রতীকী অবস্থান পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।  বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত।  তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

গাজীপুর শ্রীপুরে ৭ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

রিপোটারের নাম / ৮৭৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

 

মোঃ আবু সালেহ , গাজীপুর প্রতিনিধি :  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে ৭ দফা দাবিতে আগামী ১৯ জুলাই রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের ডাক দিয়েছে আয়োজক সংগঠনসমূহ। সমাবেশটি দুপুর ২টায় শুরু হওয়ার কথা রয়েছে।

দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে এই সমাবেশে সর্বস্তরের নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে এ মিছিল থেকে। এ সমাবেশকে ঘিরে সারা দেশে চলছে ব্যাপক প্রস্তুতি ও প্রচার-প্রচারণা। এর অংশ হিসেবে মঙ্গলবার (১৫ জুলাই) বাদ আছর গাজীপুরের শ্রীপুর পৌরসভায় অনুষ্ঠিত হয় একটি বর্ণাঢ্য মিছিল। মিছিলটি শ্রীপুর চৌরাস্তা থেকে শুরু হয়ে রেলস্টেশন ঘুরে উপজেলা গেইটে এসে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণ করে শ্রীপুর পৌর জামায়াতসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণ। এতে সভাপতিত্ব করেন শ্রীপুর পৌর জামায়াতের আমীর ডা. আনিসুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

বক্তারা জানান, আসন্ন সমাবেশে নির্বাচন ঘিরে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত, সহিংসতা প্রতিরোধ, প্রশাসনের নিরপেক্ষতা রক্ষা এবং নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকার দাবি জোরালোভাবে উপস্থাপন করা হবে।

আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করে বলেন, সমাবেশটি হবে শান্তিপূর্ণ, শক্তিশালী এবং ঐক্যবদ্ধ গণদাবির প্রতিফলন, যা জনগণের মৌলিক অধিকার, ভোটাধিকার ও সুশাসনের দাবিকে নতুন মাত্রা দেবে। এসময় মিছিলে অংশগ্রহণকারীদের কণ্ঠে ধ্বনিত হয় শ্লোগান,“চলো চলো ঢাকা চলো, সমাবেশ সফল করো।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;