শিরোনাম
একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।     নীলফামারীতে বিজিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসায় এক মা সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।  হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্তে বিজিবি’র অভিযান:বিপুল মাদক ও মোটরসাইকেল আটক

রিপোটারের নাম / ১৫০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) লালমনিরহাট জেলার হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মাদকদ্রব্য ও একটি মোটরসাইকেল আটক করেছে। জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ২,২১,২০০ (দুই লক্ষ একুশ হাজার দুইশত) টাকা।

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) থেকে ১৯ আগস্ট (বুধবার) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬১ বিজিবি-এর অধীনস্থ সিংগীমারী বিওপির একটি টহলদল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগীমারী নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ২৭৮ বোতল ভারতীয় এসকাফ সিরাপ আটক করা হয়।

এছাড়াও, জেলার পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবি-এর অধীনস্থ পঁয়ষট্টিবাড়ী বিওপির টহলদল আরেকটি অভিযান পরিচালনা করে। সীমান্ত থেকে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খেংটি পাকা রাস্তা নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ১২৫ সিসির একটি ভারতীয় ফনিক্স মোটরসাইকেল (রেজিস্ট্রেশনবিহীন) জব্দ করা হয়।

অভিযান ও আটকের বিষয়ে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধিনায়ক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;