শিরোনাম
পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত পোরশায় বীরউত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মর্মান্তিক মৃত্যু
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

রাজশাহীতে গাজাসহ গ্রেপ্তার ২ জন

রিপোটারের নাম / ২৮৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

 

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহী মহানগরী’র কর্ণহার থানার হাওয়ার মোড় এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কর্ণহার থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন মো: সোহেল রানা (৩৭) ও মো: উজ্জল সরকার (৪২)। সোহেল রানা রাজশাহী মহানগরীর পবা থানার তেঘর মধ্যপাড়া এলাকার মৃত আব্দুল গফফারের ছেলে ও উজ্জল সরকার রাজশাহী জেলার তানোর থানার আকসা এলাকার মো: আবদুল সরকারের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৪ এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ বিকাল পৌনে ৩ টায় আরএমপি’র কাশিয়াডাঙ্গা ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার দীন মোহাম্মদ এর সার্বিক তত্ত্বাবধানে কর্ণহার থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কর্ণহার থানার হাওয়ার মোড় এলাকায় দুই মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে এসআই মোঃ নুরন্নবী হোসেন ও তাঁর নেতৃত্বাধীন টিম বিকাল ৩ টায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সোহেল ও উজ্জ্বলকে গ্রেপ্তার করে। অএসময় তাদের কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কর্ণহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ