শিরোনাম
ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ভেনেজুয়েলাকে সহায়তার দিবে ব্রাজিল ও আর্জেন্টিনা। চীন বাংলাদেশের অন্যতম ‘বিশ্বস্ত বন্ধু’ : প্রধানমন্ত্রী  ইরান যুদ্ধের কারনে ট্রাম্পের প্রশাসন কংগ্রেসের কাছে অতিরিক্ত  ডলারের বাজেট অনুমোদনের আবেদন জানিয়েছে।  বিএসএফ কর্তৃক পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়া। চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন ব্রাজিলের জার্সিতে মোহনের শুভকামনা বার্তা চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

লালমনিরহাট থেকে অক্সফোর্ডে সুযোগ পেলেন ড. মমিন

রিপোটারের নাম / ৪৫৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : বৃহত্তর উত্তর জনপদের মেধাবী মুখ, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কৃতি সন্তান ড. মমিনুল ইসলাম মমিন যুক্তরাজ্যের বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ পাওয়ায় তাকে সংবর্ধনা জানিয়েছে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়।

ড. মমিন লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ললিতারহাট এলাকার বাসিন্দা। তিনি নয় ভাই-বোনের মধ্যে ষষ্ঠ। পারিবারিকভাবে সবাই প্রতিষ্ঠিত হলেও ড. মমিনই প্রথম রংপুর বিভাগ এবং বাংলাদেশের ৪৬তম ব্যক্তি হিসেবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ লাভ করেন।

তিনি পড়াশোনার পাশাপাশি একজন সফল শিক্ষানুরাগী হিসেবেও সুপরিচিত। ড. মমিন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকে ফুল ফ্রি স্কলারশিপে বিবিএ সম্পন্ন করেন। এরপর টেইলার্স ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকে আইনে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে জিওমেটিকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে পিএইচডি সম্পন্ন করেন। বর্তমানে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল বিজনেস বিষয়ে অধ্যয়ন করবেন।

শিক্ষাক্ষেত্রে অবদানের অংশ হিসেবে তিনি বিভিন্ন আন্তর্জাতিক কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। সর্বশেষ খুলনায় একটি আন্তর্জাতিক মানের স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন তিনি।

সোমবার (২৬ জানুয়ারি) ইসলামী আদর্শ বিদ্যানিকেতনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. মমিন। তিনি শিক্ষার গুরুত্ব ও প্রসার নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। এসময় বিদ্যালয়ের শিক্ষার ফলাফল উপজেলা পর্যায়ে সেরা হলেও অবকাঠামোগত দুর্বলতা দেখে বিস্ময় প্রকাশ করেন।

বিদ্যালয়টিকে আধুনিক ও মানসম্মত করতে তিনি মেন্টাল হেলথ সাপোর্ট, টিচিং ট্রেনিং, অ্যাটেনডেন্স অ্যাওয়ার্ড চালু, প্রতি বছর দুইজন শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদান এবং অবকাঠামোগত উন্নয়নে তাৎক্ষণিকভাবে তিন লাখ টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাটগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুল ইসলাম, অধ্যাপক আতাউর রহমানসহ এলাকার শিক্ষানুরাগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ