শিরোনাম
চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন ব্রাজিলের জার্সিতে মোহনের শুভকামনা বার্তা চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

রিপোটারের নাম / ৪৫৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

 

এইচটি বাংলা স্পোর্টস ডেস্ক : ইন্দোনেশিয়ায় এএইএফ কাপ হকিতে বাংলাদেশ চার ম্যাচেই জয় পেয়েছে। শেষ ম্যাচে আজ শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। পাঁচ গোলের মধ্যে চারটিই ফিল্ড গোল। আগামী শুক্রবার বাংলাদেশের সেমিফাইনাল ম্যাচ।

 

 

প্রথমে কাজাখস্তানকে হারায় বাংলাদেশ, এরপর থাইল্যান্ড ও ইন্দোনেশিয়াকে হারিয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করে লাল সবুজের দল। গ্রুপ পর্বে শেষ ম্যাচে শ্রীলঙ্কাকেও পরাজিত করেছে খিসা মিমোরা। এদিন পুল ‘বি’তে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার জালে ৫ গোল দেয় মামুনুর রশীদের দল। টানা ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে শেষ চারে উঠে গেলো বাংলাদেশ।

 

ম্যাচের ২০তম মিনিটে পেনাল্টি স্ট্রোক আদায় করে নেয় বাংলাদেশ। কিন্তু সোজা মেরে আশরাফুল ইসলাম এই সুযোগ নষ্ট করেন। বাংলাদেশের পক্ষে রাকিবুল জোড়া গোল করেন, এরপর রাব্বি, আরশাদ ও নাইম একটি করে গোল করেন। ৩৯ ও ৪২ মিনিটে রাকিবুল জোড়া গোল করেন। ৪৩ মিনিটে রাব্বি গোল করলে বাংলাদেশের স্কোরলাইন ৩-০ হয়। ৪৯ মিনিটে আরশাদ গোল করলে ব্যবধান আরও বাড়ে। পেনাল্টি কর্ণার থেকে নাঈম গোল করলে বাংলাদেশ ৫-০ গোলের বিশাল জয় পায়।

জোড়া গোলদাতা রাকিবুল হাসান রকি ম্যাচ সেরার পুরস্কার পান।শেষ চারের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পুল ‘এ’র রানার্সআপ দল।

 

 

উল্লেখ্য, এএইচএফ কাপ হকিতে বাংলাদেশ টানা চারবারের চ্যাম্পিয়ন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ