শিরোনাম
যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ।  গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরী চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

মুন্নি সাহাকে ডিবির গাড়ি করে বাসায় পৌঁছে দেওয়া হয় ।

রিপোটারের নাম / ৩৪১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

 

এইচটি বাংলা অনলাইন ডেস্ক :ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাংবাদিক মুন্নী সাহাকে শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মাইক্রোবাসে তার বাসায় পৌঁছে দেয়। এর আগে, রাত সাড়ে ৯টার দিকে তিনি রাজধানীর কারওয়ান বাজারে জনতার ক্ষোভের মুখে পড়েন। পরে তাকে পুলিশ তেজগাঁও থানায় নিয়ে যায়।

 

তেজগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মোবারক হোসেন জানান, মুন্নী সাহা জনতা টাওয়ারের অফিস থেকে বের হওয়ার পর স্থানীয়রা তাকে ঘিরে ধরে এবং তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকে। তাকে সেখান থেকে উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় নিরাপত্তার স্বার্থে। ডিবি সূত্র জানায়, নানা কারণে জামিনের শর্তে তাকে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

বর্তমানে মুন্নী সাহা ‘এক টাকার খবর’ নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক। ৫ আগস্টের পর হত্যাসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ