শিরোনাম
চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন ব্রাজিলের জার্সিতে মোহনের শুভকামনা বার্তা চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সচিবালয় ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা

রিপোটারের নাম / ৮৩২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সচিবালয় ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন দপ্তরের উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের নবনির্মিত ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে শুরু হয় উপদেষ্টা পরিষদের এই গুরুত্বপূর্ণ বৈঠক। প্রধান উপদেষ্টা সচিবালয়ে প্রবেশ করেন সকাল ১০টা ২৫ মিনিটে। এরপরই শুরু হয় উপদেষ্টা পরিষদের আনুষ্ঠানিক আলোচনা।

 

এর আগে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে ২০২৪ সালের ২০ নভেম্বর সচিবালয়ে প্রথমবারের মতো এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে। আজকের বৈঠকটি ছিল সচিবালয়ে অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠক।

 

এদিকে, জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজান মাস শুরুর আগেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন তিনি।

 

প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব নিশ্চিত করেছেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে সেই চিঠি পেয়েছে। নির্বাচনের সময়সীমা এবং প্রস্তুতির বিষয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ