শিরোনাম
ঢাকা কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল ইয়ুখ ইমপ্যাক্ট অ্যান্ড ইনোভেশন সামিট- ২০২৬’ মহেশপুরে আওয়ামী লীগ নেতাকে জিম্মি করে টাকা আদায়: আটক ৩। গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত তালায় “প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত ইতিমধ্যে শেষ হয়েছে : ডোনাল্ড ট্রাম্প 
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

কুমতলব নিয়েই টাকা বিলায় অনেক প্রার্থীরা, জনগণকে সতর্ক থাকতে হবে — মাওলানা মো. জাহাঙ্গীর আলম

রিপোটারের নাম / ৭১৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

 

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর মনোহরদী উপজেলা লেবুতলা ইউনিয়নের শরীফপুর গ্রামে গতকাল বুধবার (২০ আগস্ট) বিকেলে স্থানীয় মহিলাদের নিয়ে জামায়াতে ইসলানীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী, নরসিংদী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মনোহরদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম।

 

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জাহাঙ্গীর আলম বলেন, “যদি সত্যিই কোনো প্রার্থী ভালো ও সৎ হন, তাহলে কেন ভোটের আগের দিন রাতে টাকা পাঠান, কেন শাড়ি পাঠান, কেন লুঙ্গি পাঠান? এর মানে হচ্ছে তাদের নিশ্চয়ই কোনো কুমতলব আছে। তারা নির্বাচনের আগ মুহূর্তে কয়েকশ টাকা খরচ করে চারপাশটা দখল করে নেয়, কিন্তু নির্বাচনের পর পাঁচ বছর ধরে জনগণের কাছ থেকে লাখ লাখ টাকা লুটে নেয়। এভাবে সাধারণ মানুষের ভোটাধিকারকে পণ করে ব্যক্তিস্বার্থ হাসিল করা আর চলতে দেওয়া যাবে না।

 

তিনি আরোও বলেন, টাকা দিয়ে ভোট কেনা মানে হচ্ছে জনগণের ইচ্ছাকে হত্যা করা।বাংলাদেশে আগামী প্রজন্মের জন্য একটি সৎ, স্বচ্ছ ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠা করতে হলে জনগণকে এ ধরনের প্রলোভন থেকে বিরত থাকতে হবে এবং সচেতনতার সঙ্গে ভোট দিতে হবে।

 

বৈঠকে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা (উত্তর) জামাতের আমির মাওলানা ইকবাল হোসাইন, মনোহরদী উপজেলা উত্তর যুব বিভাগের সেক্রেটারি হাফেজ রুবেল কাগজী প্রমুখ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ