শিরোনাম
চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন ব্রাজিলের জার্সিতে মোহনের শুভকামনা বার্তা চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

চট্টগ্রামে ভারী বর্ষণে পাহাড়ধসের শঙ্কা: ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক মাইকিং

রিপোটারের নাম / ৩২৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫

 

চট্টগ্রাম প্রতিনিধি :  চট্টগ্রাম নগরীতে চলমান ভারী বর্ষণের ফলে পাহাড়ধসের সম্ভাবনা সৃষ্টি হওয়ায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম সিটি ইউনিটের যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে সচেতনতামূলক মাইকিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

 

রেড ক্রিসেন্ট সিটি ইউনিটের সেক্রেটারি গোলাম বাকি মাসুদের দিকনির্দেশনায় এবং চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের প্রধান আ.ন.ম তামজীদের তত্ত্বাবধানে তিনটি টিমে ভাগ হয়ে স্বেচ্ছাসেবকরা নগরীর ৭, ৯ ও ১৪ নম্বর ওয়ার্ডের পাহাড়ঘেঁষা এলাকাগুলোতে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।

 

বিশেষ করে আকবর শাহ, পাহাড়তলী এবং লালখানবাজারের মতিঝর্ণা পাহাড় এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী সাধারণ মানুষকে পাহাড়ধসের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে অবহিত করা হয়। জীবনের নিরাপত্তার স্বার্থে তাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয় এবং প্রয়োজনে সহযোগিতাও প্রদান করা হয় স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে।

 

এ সময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্টের দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগের প্রধান মোঃ রাকিবুল ইসলাম। মাইকিং কার্যক্রমে অংশ নেন যুব রেড ক্রিসেন্টের প্রায় ৩০ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক।

 

চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট জানায়, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতিমূলক কার্যক্রম হিসেবে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মো: রেজাউল মোস্তফা চট্টগ্রাম মহানগর প্রতিনিধি।


এই ক্যাটাগরির আরো সংবাদ