শিরোনাম
ঢাকা কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল ইয়ুখ ইমপ্যাক্ট অ্যান্ড ইনোভেশন সামিট- ২০২৬’ মহেশপুরে আওয়ামী লীগ নেতাকে জিম্মি করে টাকা আদায়: আটক ৩। গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত তালায় “প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত ইতিমধ্যে শেষ হয়েছে : ডোনাল্ড ট্রাম্প 
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

ফাইনালে সাবালেঙ্কাকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ান ওপেনের ম্যাডিসন

রিপোটারের নাম / ৩০২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫

 

এইচটি  বাংলা স্পোর্টস ডেস্ক  : অস্ট্রেলিয়ার ওপেনের ফাইনালে যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিসের মুখোমুখি হয়েছিল গত দুই আসরের চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা। হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্ন দেখলেও তার পূরণ হতে দেননি ম্যাডিসন। জমজমাট ফাইনালে সাবালেঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ঘরে তুলেছেন তিনি। এতে নতুন রানী পেল অস্ট্রেলিয়ান ওপেন।

প্রথম সেটে ৬-৩ গেমে সাবালেঙ্কাকে পরাস্ত করেন ম্যাডিসন। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে ৬-২ গেমে সেটটি নিজের করে নেন বর্তমান বিশ্বের নাম্বার ওয়ান টেনিস তারকা সাবালেঙ্কা। কিন্তু তৃতীয় সেটে দুর্দান্ত খেলায় ৭-৫ গেমে জয় তুলে নেন ২৯ বছর বয়সী ম্যাডিসন কিস।

 

এ জয়ের মাধ্যমে টানা তৃতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের স্বপ্ন থেমে যায় সাবালেঙ্কার। অন্যদিকে দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার পর গ্র্যান্ডস্ল্যাম জয়ের স্বপ্ন পূরণ হয়েছে ম্যাডিসনের। এত লম্বা সময়ের অপেক্ষার পর গ্র্যান্ডস্ল্যাম শিরোপা জয় করার ঘটনা টেনিস ইতিহাসে বিরল।

 

এর আগে সেমিফাইনালে ইগা সোয়াতেকের বিপক্ষে কঠিন লড়াইয়ে জয় তুলে ফাইনালে পৌঁছান ম্যাডিসন। প্রথম সেট হারার পর দারুণ প্রত্যাবর্তন করেছিলেন তিনি। বিশ্বের ১৯ নম্বর খেলোয়াড় ম্যাডিসন কিস এবং সাবালেঙ্কার মুখোমুখি লড়াইয়ের ইতিহাসে সাবালেঙ্কার জয়ই বেশি।

এর আগে পাঁচবারের মুখোমুখি সাক্ষাতে ম্যাডিসন জয় পেয়েছিলেন মাত্র একবার, তাও চার বছর আগে বার্লিনে। তবে এবারের ম্যাচে সাবালেঙ্কার টানা ১১ ম্যাচের জয়ের ধারা থামিয়ে দিয়ে নিজেকে প্রমাণ করলেন ম্যাডিসন।

 

তাই ২০২৫ সালের অস্ট্রেলিয়ান ওপেন এখন ম্যাডিসনের ঐতিহাসিক জয় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। টেনিস দুনিয়া তাকে অভিবাদন জানাচ্ছে এবং নতুন রাণীর উত্থানে বিশ্বজুড়ে উচ্ছ্বাস ছড়িয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ