শিরোনাম
ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার  বিশেষ ছবি উপহার ।

রিপোটারের নাম / ৫৫৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি বিশেষ ছবির ফ্রেম উপহার দিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ছবিটি ২০১৫ সালের। সেদিন মুম্বাইয়ে অনুষ্ঠিত ১০২তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে অধ্যাপক ইউনূসকে স্বর্ণপদক দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এ উপহার দেওয়া হয়।

 

প্রধান উপদেষ্টা ভেরিফায়েড ফেসবুক পেজ ‘চিফ অ্যাডভাইজার (জিওবি)’ থেকে এসব তথ্য নিশ্চিত করেছে।

পোস্টে জানানো হয়েছে, শুক্রবার ব্যাংককে দ্বিপাক্ষিক বৈঠকের সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি ছবি উপহার দিচ্ছেন। ছবিটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৩ জানুয়ারি, ২০১৫ সালে মুম্বাইয়ে অনুষ্ঠিত ১০২তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে অধ্যাপক ইউনূসকে স্বর্ণপদক প্রদানের কথা বলা হয়েছে।

 

সাধারণত প্রধান উপদেষ্টা বিদেশি রাষ্ট্রদূত কিংবা রাষ্ট্রপ্রধানদের উপহার হিসেবে ‘art of triumph’ নামে জুলাই অভ্যুত্থান নিয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের একটি বই উপহার দিয়ে থাকেন। তবে এবার এর ব্যতিক্রমটি দেখা গেল নরেন্দ্র মোদির ক্ষেত্রে।

 

তবে ড. ইউনূসের কাছ থেকে তার হাত দিয়েই দেওয়া একটি উপহারের এমন ছবি পেয়ে বেশ উচ্ছ্বাসিত দেখা গেছে ভারতের প্রধানমন্ত্রীকে। ছবি তোলার সময় মোদির মুখে হাসি ছিল চোখে পড়ার মতো।

 

এর আগে, মোদির সঙ্গে দীর্ঘ বৈঠকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত হত্যা বন্ধ ও তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা চেয়েছেন প্রধান উপদেষ্টা।


এই ক্যাটাগরির আরো সংবাদ